সাকিব-১২২, রশিদ-১১৫
দুইজনই ৩টি করে উইকেট শিকার করেছেন। এরমধ্যে ৩ উইকেট শিকারের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ঘাড়ে নিশ্বাস ফেলছেন রশিদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সাকিব।
এখন পর্যন্ত বরাবর ১০০ ম্যাচ খেলে ১২২ উইকেট শিকার করেছেন সাকিব। এদিকে এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। এই কিউই পেসার ১১৪ উইকেট নিয়ে সাকিবের পেছনেই ছিলেন। এবার সাউদিকে পেছনে ফেলে সাকিবকে ছোঁয়ার দিকে এগিয়ে যাচ্ছেন আফগানিস্তানের রশিদ।
আফগান এই লেগ স্পিনার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৩ উইকেটসহ মাত্র ৬৮ ম্যাচে শিকার করেছেন ১১৫ উইকেট। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন এই লেগি। এদিকে এশিয়া কাপে নিজেদের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সেই ম্যাচ জিতলে সুপার ফোরে আরও ৩ ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। সেই সুবাদে যদি সাকিব নিজেকে এগিয়ে নিতে পারেন তবে ধরে রাখতে পারবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলারদের শীর্ষস্থান।
এদিকে রশিদরা সুপার ফোর নিশ্চিত করায় সামনে আরও ৩ ম্যাচ পাবে এটা নিশ্চিত। সাকিবরা লঙ্কানদের বিপক্ষে ফিরলে এশিয়া কাপেই সাকিবকে পেছনে ফেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা