নেইমার-এমবাপেকে দিয়ে গোল করালেন মেসি গোল বন্যায় শেষ হলো পিএসজির ম্যাচ
তোলৌসের বিপক্ষে গোল করার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসিও। তবুও প্রতিপক্ষ গোলরক্ষক ম্যাক্সিম ডুপে দেয়াল হয়ে দাঁড়ানোয় হয়নি। যে কারণে তোলৌসের মাঠে নিখাদ প্লে-মেকারের ভূমিকায় দেখা গেল আর্জেন্টাইন তারকাকে। তাতেই গোল পেলেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে।
তোলৌসের মাঠে পিএসজির ৩-০ গোলের এই জয়ে নেইমার ও এমবাপেকে দিয়ে গোল করিয়েছেন মেসি। পিএসজি সমর্থকদের জন্য এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে! ৩৭তম মিনিটে তাঁর থ্রু পাস থেকে গোল করেন নেইমার।
৫০তম মিনিটে এমবাপেকে দেওয়া পাসটি আরও সুন্দর। বাম দিক থেকে বাতাসে ভাসানো দুরপাল্লার পাস দেন মেসি। দৌড় শুরু করা এমবাপে ঠিক পাশেই গিয়ে পড়ে বল। ছুটন্ত অবস্থায় গোল করেন ফরাসি তারকা।
চলতি মৌসুমের ৫ ম্যাচ খেলা মেসি কতটা ভালো ফর্মে আছেন, তা বুঝিয়ে দেবে পরিসংখ্যান। ৩ গোল করার পাশাপাশি গোল বানিয়েছেন ৪টি।
যোগ করা সময়ে পিএসজিকে তৃতীয় গোলটি এনে দেন হুয়ান বার্নাট। কাছ থেকে নিচু শটে গোল করেন এই ব্রাজিলিয়ান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন