মাঠের আগেই সুজন-জয়াবর্ধনের চলছে কথার লড়াই
আর জিতলেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হবে। বাঁচা-মরার এই লড়াইয়ে মাঠে নেমে যুদ্ধ শুরু করার আগেই কথার যুদ্ধে জড়িয়ে গেছেন বাংলাদেশ-শ্রীলঙ্কার কর্তাব্যক্তিরা। যার শুরুটা করেছিল লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এরপর বাংলাদেশের খালেদ মাহমুদ সুজন থেকে শুরু করে কথার যুদ্ধে সর্বশেষ সংযোজন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে।
বাংলাদেশ দলে সাকিব এবং মুস্তাফিজ ছাড়া বিশ্বমানের কোনো বোলার নেই দাবি করে বিবৃতি দিয়েছিলেন লঙ্কান অধিনায়ক শানাকা। তার এমন বিবৃতির জবাবে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন,
‘আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মোস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনও বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব ও মোস্তাফিজের মানেরও কোনও বোলার নাই।’
সুজনের এমন কথার জবাবে লঙ্কান ক্রিকেটারদের মাঠে দেখিয়ে দেওয়ার আহবান জানিয়ে জয়াবর্ধনে টুইটারে একটি টুইট করেন। যেখানে সুজনের সেই কথাটি রিটুইট করে লেখেন, ‘মাঠে মনে হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটে ক্লাস বোলার এবং ব্যাটার যে আছে এটা এখন মাঠে দেখিয়ে দিতে হবে।’
এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে আজ রাত ৮টায় দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live