মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন হাস্যকর বললেন হার্শা
১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২০ ম্যাচ খেলেছেন রিয়াদ। ২৩.৫৩ গড়ে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের রান ২ হাজার ৯৫। তবে রিয়াদ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে গড়ের চেয়ে স্ট্রাইক রেটটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানেও বিবর্ণ তিনি। ফিনিশার হিসেবে খেলা রিয়াদ রান তুলেছেন ১১৭.২৩ স্ট্রাইক রেটে।
বয়স যত বেড়েছে শট খেলার রিফ্লেশন ততই কমেছে রিয়াদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১৫ টি-টোয়েন্টিতে ১৮ গড়ে ২৩৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ৯৯.৫৭; এই পরিসংখ্যান আধুনিক সময়ের ফিনিশারের সঙ্গে বড্ড বেমানান। পজিশন ধরে বিচার করলেও যে খুব ভালো করেছেন সেটা বলারও উপায় নেই।
৬ নম্বরে ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ ম্যাচ খেলেছেন রিয়াদ। যেখানে ১২১.৭৭ স্ট্রাইক রেটে ৭৮৩ রান করা ডানহাতি এই ব্যাটারের গড় ৩০ পেরিয়ে। আর সাতে খেলা ১৫ ইনিংসে ১৩০.২১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রিয়াদ। সেটাও আধুনিক সময়ের সঙ্গে মানানসই নয়। যে কারণে রিয়াদের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলেছেন হার্শা।
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে হার্শা বলেন, ‘মাহমুদউল্লাহর কথা বলি, কত সময় ধরে খেলছে। কিন্তু ওর সক্ষমতার একজন খেলোয়াড় ৬-৭ নম্বরে খেলছে। এটা হাস্যকর, মেনে নেয়া যায় না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা