ব্রেকিং নিউজ: বিপিএলে দল কিনবেন সাকিব-মাশরাফী
এবার ৭টি ফ্র্যাঞ্চাইজির বিপরীতে ৯টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস। এছাড়া গুঞ্জন আছে মালিকানায় থাকতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও!
বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের স্পন্সর হিসেবে ছিল সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস। শোনা যাচ্ছে, এবার এককভাবে মালিকানা নিতে আগ্রহী তার প্রতিষ্ঠান।
এদিকে বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে নতুন বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে ফিরছে পুরনোরা। গত তিন মৌসুম দেখা যায়নি রংপুর রাইডার্সকে। তবে এবার বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি আগামী তিন মৌসুমের জন্য বিপিএলে যুক্ত হতে আগ্রহী।
গত আসরে অংশ নেয়া তিন ফ্র্যাঞ্চাইজি আকতার, ফরচুন এবং প্রগতি গ্রুপ আগামীতেও বিপিএলে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিতে চায়। এছাড়া আগ্রহ দেখিয়েছে নতুন চারটি প্রতিষ্ঠান। সাকিবের মোনার্ক হোল্ডিংস ছাড়াও আরো রয়েছে রুপা অ্যান্ড মার্ন গ্রুপ। গতবার শেষ মুহূর্তে ব্যাংক গ্যারান্টি ইস্যুতে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পায়নি তারা।
এ ছাড়া নতুন করে যুক্ত হয়েছে ফিউচার স্পোর্টস ও বৈশাখী গ্রুপ। গুঞ্জন আছে ফিউচার স্পোর্টসের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকানায় থাকতে পারেন মাশরাফী বিন মোর্ত্তজাও। তবে বিপিএলে নতুন করে আগ্রহ দেখায়নি তিন হেভিওয়েট বেক্সিমকোর মালিকানাধীন ঢাকা ডায়নামাইটস, জেমকন গ্রুপের খুলনা টাইটান্স ও তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএলের নবম আসর। সাকিব ও মাশরাফী বিপিএলে ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেলে কীভাবে দল সাজান সেটাই দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো