অনেকটা নিশ্চিত জয়ের ম্যাচেও হার এশিয়া কাপ থেকে বাদ পরে সরাসরি যে বিষয়কে দায়ি করলেন সাকিব
আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান করে বাংলাদেশ। যদিও বোলারদের ব্যর্থতায় এই ম্যাচে আর জেতা হয়নি সাকিববাহিনীর। দলের বোলারদের ডেথ বোলিংয়ের কথা তাই আলাদাভাবেই বললেন সাকিব।
ইনিংসের পঞ্চম ওভারে সাকিব নিজেই দেন ১৮ রান। এর আগে ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে ১৪ রান দেন মুস্তাফিজুর রহমান। অভিষেক ম্যাচে প্রথম দুই ওভারে তিন উইকেট নিলেও নিজের তৃতীয় ওভারে ২২ ও চতুর্থ ওভারে ১৭ রান দেন এবাদত হোসেন।
সাকিব বলেন, 'আমার মনে হয় কয়েকটি বাজে ওভার আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে। শেষ ওভারের আগেই তারা ৮ উইকেট হারিয়েছে। যদিও তারা চার বল হাতে রেখেই জিতে গেছে। এর মানে হচ্ছে ডেথ বোলিংয়ে আমরা ভালো করিনি। তবে লঙ্কানদের কৃতিত্ব দিতেই হয়। তারা দারুণ ব্যাটিং করেছে। শানাকা বেশ ভালো করেছে।'
'আমরা আগে আগে উইকেট নিতে চেয়েছি। কিন্তু আমাদের বোলাররা পরিকল্পনা কাজে লাগাতে পারেনি। এ কারণে স্পিনারদের দিয়ে শেষ ওভার করাতে হয়। শেষ ছয় মাসে আমরা ভালো খেলিনি। তবে শেষ দুই ম্যাচে আমরা ভালো খেলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসবে। এর আগে আমাদের উন্নতি করতে হবে।'
সাকিবের হৃদয়ে আলাদা অবস্থা নেন আরব আমিরাতে থাকা বাংলাদেশের সমর্থকরা। সমর্থকদের জন্য ম্যাচ প্রেজেন্টেশনে দুঃখ প্রকাশ করেন তিনি, 'আমাদের ভক্তদের জন্য খারাপ লাগছে। যেখানেই যাই, আমরা অনেক বেশি সমর্থন পাই।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা