খেলা চলাকালীন সময়ে গোপন সংকেত শ্রীলঙ্কা কোচের-চলছে বিতর্ক
দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে সিলভারউড যখন 'গোপন সংকেত' পাঠান তখন তার সাথে ছিলেন শ্রীলঙ্কার অ্যানালিস্টও। ভিডিও ক্যামেরায় দেখা যায়, হার্ড বোর্ডের সাদা কাগজে বড় করে ‘২ডি’ এবং ‘ডি৫’ ছাপিয়ে (প্রিন্ট করে) সেটা মাঠের দিকে তাক করে রাখেন এই দুজন।
কেবল শ্রীলঙ্কা দলই বলতে পারে এই ‘২ডি’ এবং ‘ডি৫’ এর অর্থ! তবে অধিনায়ক শানাকা মাঠে থাকার পরও বাইরে থেকে এমন 'গোপন সংকেত' পাঠানো ক্রিকেটের নিয়মকে প্রশ্নবিদ্ধ করেছে কিনা সেটা নিয়ে চলছে আলোচনা।
এর জবাবে ম্যাচ জয়ের পর সিলভারউড বলেন, ‘এটা মহাকাশ বিজ্ঞান নয়। ব্যাটসম্যান স্ট্রাইকে থাকতে সেই মুহূর্তে ঠিক কী করলে ভালো হয়, সেসব পরামর্শই দেওয়া হয়েছে। এখন অনেক দলই এসব করে। এটা স্রেফ অধিনায়ককে জানানো যে, এই কাজটা করা যায়। কীভাবে করতে হবে সেটা অধিনায়ককে বলা হচ্ছে না। দলের পক্ষ থেকে স্রেফ কিছু পরামর্শ, এই যা।’
মাঠে অবশ্য প্রায়ই 'গোপন সংকেত' পাঠিয়ে থাকেন সিলভারউড। ইংল্যান্ডের কোচ থাকার সময়ও তৎকালীন সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগানকে প্রায়ই 'গোপন সংকেত' পাঠাতেন তিনি। কখনো সেটা টিভি ক্যামেরায় দেখা গেছে, কখনো যায়নি।
ক্রিকেটে অবশ্য এভাবে 'গোপন সংকেত' পাঠানো নতুন কিছু নয়। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই এমনটা করে থাকে কোনও দলের ম্যানেজমেন্ট। বিশেষ মুহূর্তে অধিনায়ক বা নির্দিষ্ট কোনও ক্রিকেটারকে বাইরে থেকে পরামর্শ দেয় কোনও দলের ম্যানেজমেন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল