কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা
মাঝের প্রায় তিন বছরে খেলা ৩৫ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তাদের সামনে এখন হাতছানি দিচ্ছে বিশ্বরেকর্ড। যা ছোঁয়ার সুযোগ রয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই। আর দ্বিতীয় ম্যাচে রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিতে পারবে আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইতালির। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত টানা ৩৭টি ম্যাচ অপরাজিত ছিল তারা। এই ৩৭ ম্যাচের মধ্যে তারা জয় পায় ৩০ ম্যাচে, ড্র হয় বাকি সাতটি।
এ তালিকায় এখন ইতালির ঠিক পরেই আর্জেন্টিনার অবস্থান। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে জ্যামাইকার বিপক্ষে ৩-০ গোলে জিতে নিজেদের অপরাজিত জয়যাত্রাকে ৩৫ ম্যাচে উন্নীত করেছে আর্জেন্টিনা। তাদের সমান ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নজির রয়েছে আলজেরিয়া, স্পেন ও ব্রাজিল।
এখন সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের খেলা শুরুর আগে ১৬ নভেম্বর আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলে অপরাজিত যাত্রা ৩৬ ম্যাচে উন্নীত হবে আর্জেন্টিনার।
সেক্ষেত্রে বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরাজয় এড়ালেই ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর মেক্সিকোর বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইতালিকে টপকে এককভাবে রেকর্ডের মালিক হবে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা