চরম দু:সংবাদ : তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে হারালো ভারত
দীর্ঘদিন ধরে ব্যাক পেইনের সমস্যায় ভুগছিলেন বুমরাহ। তবুও দলের সঙ্গে ছিলেন, মাঠেও নেমেছিলেন। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজেও বল হাতে মাঠে নামতে দেখা গিয়েছিল এই তারকা পেসারকে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে ড্রেসিং রুমে দলের সঙ্গেই ছিলেন না।
ম্যাচের আগের দিন অনুশীলনে নিজের ব্যাক পেইনের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন বুমরাহ। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম এই ক্রিকেটারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। যার ফলে মাঠে নামেননি তিনি।
তবে এই সমস্যার জন্য বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি। স্ট্রেস ফ্র্যাকচার থেকে মুক্তি পেতে সার্জারি না করা লাগলেও ৪ থেকে ৬ মাস মাঠের বাইরে পুনর্বাসনে থাকতে হবে।
এর আগে ব্যাক পেইনের জন্য এশিয়া কাপের হয়ে মাঠে নামেননি বুমরাহ। সেই সময়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। ফিরে এসে অজিদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিও খেলেছেন। তবে এবার বেশ লম্বা সময়ের জন্যই যেন ছিটকে গেলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা