যেকোনো ভাবেই ভারতের বিপক্ষে খেলতে চান আফ্রিদি
আফ্রিদির সঙ্গে কথা হওয়ার পর ডন নিউজের সঙ্গে আলাপকালে এমনটা নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে পুরোপুরি ফিট না হলেও যেকোনো ভাবেই ভারতের বিপক্ষে খেলতে চান আফ্রিদি।
রমিজ বলেন, 'আমি শাহীন শাহ আফ্রিদির সঙ্গে দুদিন আগেই কথা বলেছি। তার অবস্থা আগের থেকে ভালো। ডাক্তাররা আমাকে তার ভিডিও পাঠিয়েছে। সে এখন ৯০ ভাগ ফিট। ডাক্তাররা বলছে সে পুরোপুরি ফিট হয়ে যাবে।'
'হাঁটুর ইনজুরি খুবই স্পর্শকাতর একটি বিষয়। তাই আমাদের মতামত ছিল, সে ১১০ ভাগ ফিট না হলে তাকে নিয়ে আমরা ঝুঁকি নিব না। তবে আমি যখন তার সঙ্গে কথা বলেছি, তখনই সে ১১০ ভাগ ফিট ছিল। সে আমাকে বলেছে অস্ট্রেলিয়া গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে ভারতের বিপক্ষে নামার জন্য প্রস্তুত হবে।'
কয়েক মাস আগে পাকিস্তান দলের শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে হাঁটুর চোটে পড়েন আফ্রিদি। এই চোটের কারণে সেই টেস্ট তো বটেই সিরিজের দ্বিতীয় টেস্টেও মাঠে নামতে পারেননি তিনি। প্রায় মাস খানেক অপেক্ষায় থাকলেও চোটের অগ্রগতি হয়নি। নতুন করে পরীক্ষা করালে আবারও চোট ধরা পড়ে তার।
এ কারণে দলের সঙ্গে থেকেও এশিয়া কাপে খেলা হয়নি আফ্রিদির। ঘরের মাঠে সাত ম্যাচের ইংল্যান্ড সিরিজেও খেলতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছিল, নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবেন তিনি।
যদিও সেটাও আর হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পুরোদমে ফিট পাবার জন্য পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপের পরই তাকে লন্ডন পাঠিয়ে দেয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা