চমক দিয়ে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সেপ্টেম্বর মাসের সেরা হিসেবে বেছে নেয়া হয়েছে হারমানপ্রিতকে। ভারতীয় অধিনায়কের কাছে হেরেছেন তার সহকারী স্মৃতি মন্দানাও। তিনজন মনোনীতের তালিকায় ছিল তার নামও।
পুরস্কার জয়ের পর হারমানপ্রিত কৌর বলেন, ‘এমন একটি পুরস্কারের জন্য মনোনীত হওয়াটাও একটা সৌভাগ্যের বিষয়। জয়ের পর তো সেই অনুভূতির ব্যাখ্যা দেয়াই কঠিন। আমার সাথে বাকি যে দু’জন মনোনীত হয়েছেন- স্মৃতি এবং নিগার, তারা দুজনই খুব ভালো খেলোয়াড় অসাধারণ ব্যক্তিত্ব।’
সেপ্টেম্বর মাসে শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তার দল। ১৯৯৯ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে এটাই প্রথম ভারতের সিরিজ জয়। ৩ ম্যাচে ২২১ রান করেছিলেন তিনি। স্ট্রাইকরেট ছিল ১০৩.২৭ করে।
পুরুষ ক্রিকেটে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিনি পেছনে ফেলেন ভারতের বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার হ্যামেরন গ্রিনকে।
সেপ্টেম্বর মাসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রিজওয়ান। রিজওয়ান বলেন, ‘আমি আমার সব সতীর্থকেই এর কৃতিত্ব দেবো। তারাই আমার জন্য সবগুলো কাজ সহজ করে দিয়েছেন। এ ধরনের অর্জন আপনার আত্মবিশ্বাসকে আরও শানিত করে তুলবে। নিজের পারফরম্যান্সে আমি খুশি। অস্ট্রেলিয়াতেও (বিশ্বকাপে) এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
গত মাসে ১০ ম্যাচ খেলে রিজওয়ান সাতটি হাফ সেঞ্চুরি করেন। মাসই শুরু করেন হংকং এবং ভারতের বিপক্ষে ৭০ -এর ঘরে দুটি স্কোর করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা