যেমন হলো সাকিবের দল
এরপর পর্যায়ক্রমে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা কিনে নেয় মেরিনার্সের গোলরক্ষক বিপ্লব কুজুরকে, একমি চট্টগ্রাম কিনে নেয় আবাহনীর ডিফেন্ডার রেজাউল করিম বিপ্লবকে, রূপায়ন সিটি কুমিল্লা কিনে নেয় মেরিনার্সের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজকে।
চারজন আইকন বিক্রি হওয়ার পর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলরুমে কানাঘুষা- তাহলে কি দেশের হকির বড় তারকা রাসেল মাহমুদ জিমি আইকন হিসেবে দল পাচ্ছেন না?
তখনই জিমিকে কিনে নেওয়ার ঘোষণা আসে ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মার টেবিল থেকে। পঞ্চম আইকন হিসেবে বিক্রি হয়েছেন জিমি। ৬ নম্বর আইকন খেলোয়াড় আবাহনীর মিডফিল্ডার রোমান সরকার। তাকে কিনে নিয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশাল।
মোনার্ক মার্ট পদ্মার স্থানীয় কোচ শহিদুল্লাহ টিটু তার দল সম্পর্কে বলেছেন, ‘যে দল হয়েছে তাতে আমি খুশি। কারণ, খেলোয়াড়দের নাম দিয়ে তো হবে না, মাঠে খেলতে হবে। সবাই নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে কোন সমস্যা হবে না।’
নিজের দলকে কোন পজিশনে এগিয়ে রাখবেন? জবাবে টিটু বলেছেন, ‘আমার রক্ষণভাগ ও আক্রমণভাগ বেশি ভালো হয়েছে। এখন আরেকজন খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে। অনুশীলন শুরু হলে দুর্বল পজিশনের জন্য আরেকজন বিদেশি খেলোয়াড় আনবো।’
দুই-তিন দিনের মধ্যে অনুশীলন শুরু করে দেবেন বলেও জানিয়েছেন মোনার্ক মার্ট পদ্মার স্থানীয় কোচ। সাকিবের দল বিদেশি কোচ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার জিন ইওকে।
মোনার্ক মার্ট পদ্মা দল
রাসেল মাহমুদ জিমি (আইকন), চিঙ্গেলসানা সিং, ইমরান হাসান, নাইম উদ্দিন, সাইফ খান (ভারত), সি ও হিয়ং (দক্ষিণ কোরিয়া), আল নাহিয়ান শুভ, খালেদ মাহমুদ রাকিন, আজিম উদ্দিন, মিউ তানিমিতুস, আশরাফুল ইসলাম, রামিম হোসেন, আশিক মাহমুদ সাগর, কৃষ্ণ কুমার, রাহিত হোসেন, রাফিউল ইসলাম, রাকিবুল হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা