শেষ হলো পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
ক্রাইস্টচার্চে পাকিস্তানকে মাত্র ১৩০ রানে আটকে দিয়ে ৯ উইকেট আর ২৩ বল হাতে রেখে জিতেছে কেন উইলিয়ামসনের দল। তাদের এই জয়ে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেলো।
এখন তিন ম্যাচে নিউজিল্যান্ড আর পাকিস্তান দুই দলেরই পয়েন্ট সমান ৪। তবে রানরেটে এগিয়ে যাওয়ায় স্বাগতিকরা আছে এক নম্বরে, পাকিস্তান দুইয়ে।
বাংলাদেশের দুই ম্যাচে একটিও জয় নেই। শেষ দুই ম্যাচে পাকিস্তান আর নিউজিল্যান্ডকে হারালেও ফাইনালে উঠা কঠিন হবে টাইগারদের। কেননা রানরেটে তারা বাকি দুই দলের থেকে অনেক পিছিয়ে।
ক্রাইস্টচার্চে আজ (মঙ্গলবার) ১৩১ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে নিউজিল্যান্ড। ১১৭ রানের উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত করে ফেলেন ফিন অ্যালেন আর ডেভন কনওয়ে।
৩০ বলে ফিফটি করা অ্যালেন স্টাম্পিং হন শাদাব খানের বলে। ৪২ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংসে ১টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তিনি। ৪৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ৯ বলে ৯ রান নিয়ে তার সঙ্গে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন দলপতি উইলিয়ামসন।
এর আগে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে ১৩০ রানেই থেমে গিয়েছিল পাকিস্তানের ইনিংস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ান ইনিংস বড় করতে পারেননি (১৭ বলে ১৬)। তবে বাবর আর শান মাসুদ জুটি গড়ার পথেই ছিলেন।
অষ্টম ওভারে ১ উইকেটে ৫৪ রান ছিল পাকিস্তানের। সেখান থেকে আর ২৩ রান তুলতে আরও ৪ উইকেট হারিয়ে বসে আনপ্রেডিক্টেবলরা। শান মাসুদ (১২ বলে ১৪), শাদাব খান (৭ বলে ৮), বাবর আজম (২৩ বলে ২১), হায়দার আলি (১১ বলে ৮) অল্প সময়ের মধ্যে ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান।
১৩.২ ওভারে ৭৭ রানে ৫ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন আসিফ আলি আর ইফতিখার আহমেদ। তাদের জুটিতে আসে ৩৫ বলে ৫১ রান।
তবে মাঝের ধাক্কা সামলে দলকে লড়াকু পুঁজি এনে দিতে পারেননি তারা। ২৭ বলে ৩ বাউন্ডারিতে ২৭ করে আউট হন ইফতিখার। আসিফ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২০ বলে ৩ বাউন্ডারিতে ২৫ রানে।
নিউজিল্যান্ডের টিম সাউদি, মিচেল স্যান্টনার আর মাইকেল ব্রেসওয়েল নেন দুটি করে উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা