কনওয়ের স্ট্যাম্প উড়িয়ে ফিলিপসের ব্যাট ভাঙলেন হারিস রউফ
১৭ বলে ১৪ রান করে নিজেকে মেলে ধরার অপেক্ষায় ছিলেন কনওয়ে। কিন্তু হারিস রউফের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন তিনি। একই ওভারে চতুর্থ বলে হারিস রউফের বল ডিফেন্স করতে গেলেন গ্লেন ফিলিপস। কিন্তু বলের আঘাতে ব্যাটের নিচের অংশ ভেঙে যায়।
এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের রান ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৮। ২৩ রান নিয়ে ব্যাট করছেন কেনে উইলিয়ামসন। তার সঙ্গী গ্লেন ফিলিপস রয়েছেন ৮ রান নিয়ে।
ফাইনাল হবে ফাইনালের মত আকর্ষণীয়। থাকবে টান টান উত্তেজনা। একের পর এক চার-ছক্কার প্রদর্শনী। আবার উইকেটও পড়বে। টি-টোয়েন্টি ক্রিকেট তো এমনই।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালের শুরুতে ঠিক এমনটাই দেখা যাচ্ছে। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই পাকিস্তানি পেসার নাসিম শাহকে তিনটি বাউন্ডারি মারলেন নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন।
কিন্তু তিন বাউন্ডারি হজম করে দমে গেলেন না নাসিম শাহ। উল্টো ভিন্ন কৌশলে বল করেই উইকেট তুলে নিলেন প্রথম ওভারে। অফসাইডের বাইরে লেন্থ বল করলেন নাসিম। পেছনের পায়ে ভর করে জায়গা বের করে খেলতে চাইলেন অ্যালেন। কিন্তু এক্সট্রা কভারে দিলেন ক্যাচ তুলে। মোহাম্মদ নওয়াজের জন্য ক্যাচটা খুব কঠিন ছিল না।
প্রথম ওভারে ১২ রান উঠলেও ওপেনার অ্যালেনের উইকেট হারাতে হলো নিউজিল্যান্ডকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা