ওয়ানডে অধিনায়ক হতে চান কামিন্স, তবে আছে কিছু শর্ত
সর্বশেষ জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলা কামিন্স দায়িত্ব নিতে চান অস্ট্রেলিয়ার ৫০ ওভারের ক্রিকেটের দলের। তবে সেটা অদল-বদল নিয়মে। এমনকি ডেভিড ওয়ার্নারের সঙ্গে ভাগাভাগি করে নেতৃত্ব দিতেও প্রস্তুত অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামিন্স বলেন, ‘এটার (ওয়ানডে অধিনায়কত্ব ভাগাভাগি করা) জন্য আমি প্রস্তুত। প্রতিটি ম্যাচ খেলা বাস্তবসম্মত নয়। এটা সত্যিই সহজ হবে যদি একটি (নেতৃত্বের গ্রুপ) কমিটি থাকে। দলের সবার নেতৃত্বের ধরন প্রায় একই রকম। আমাদের দারুণ কয়েকজন অধিনায়ক আছে…।’
২০১৮ সালে বল টেম্পারিং কান্ডে জড়িয়ে অধিনায়কত্বে নিষেধাজ্ঞা পেয়েছিলেন ওয়ার্নার। স্টিভ স্মিথকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হলেও ওয়ার্নারের জন্য সেটা ছিল আজীবন। সাম্প্রতিক সময়ে ইয়ান চ্যাপেলসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারই বাঁহাতি এই ওপেনারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরামর্শ দেন।
ওয়ানডে ক্রিকেট থেকে অ্যারন ফিঞ্চের অবসরে সেটা আরও জোরালো হয়। নিষেধাজ্ঞা থেকে মুক্তির চেয়েছেন স্বয়ং ওয়ার্নারও। এবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার পথে হাঁটছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ার্নারের নিষেধাজ্ঞা তুলে দেয়ার পক্ষে কামিন্সও।
তিনি বলেন, ‘এখন কিছু বাধা রয়েছে (ওয়ার্নারের নেতৃত্বের নিষেধাজ্ঞায়)। তবে সেগুলো যদি সরিয়ে দেওয়া হয়, খেলোয়াড় বা কোচিং গ্রুপের পক্ষ থেকে কোনো সংশয় থাকবে না। তিনি এই দায়িত্বে দারুণ করবেন।’
‘তিনি আমাদের দলের একজন নেতা। সবসময় ছিলেন এবং থাকবেন। টেস্ট দলে এমন একজন যার ওপর আমি অনেক নির্ভর করি। পরিস্থিতি যদি পরিবর্তন হয়, আমি নিশ্চিত তিনি এমন একজন যাকে দৃঢ়ভাবে বিবেচনা করা যায়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা