১টি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, সূচি প্রকাশ করলো পিসিবি
চলতি বছরের ১ নভেম্বরে পাকিস্তানে পা রাখ রাখবে বাংলাদেশের যুবারা। একমাত্র চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ৪-৭ নভেম্বরে চারদিনের ম্যাচটি। সাদা পোশাকের খেলা শেষে একদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের যুবারা।
পাঁচ ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ১২, ১৪, ১৬ এবং ১৮ নভেম্বর। প্রতিটি ম্যাচ হবে ৪৫ ওভারে। সিরিজের সবগুলো ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ১৯ নভেম্বর পাকিস্তান ছাড়বেন বাংলাদেশের যুবারা।
২০০৭ সালের নভেম্বরের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। ১৫ বছর আগে যাওয়া সেই সফরে একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলেছিল তারা। সেবার সাদা পোশাকের ম্যাচ ড্র হলেও একদিনের ক্রিকেটে ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের যুবারা।
এদিকে ২০২৪ বিশ্বকাপকে সামনে রেখে যুবা ক্রিকেটারদের প্রস্তুত করতে মাস দুয়েক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। প্রধান কোচ স্টুয়ার্ট ল এবং ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফরের অধীনে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প।
বাংলাদেশ ও পাকিস্তানের যুবাদের সিরিজের সূচি তারিখ ম্যাচ ৪-৭ নভেম্বর চারদিনের ম্যাচ ১০ নভেম্বর প্রথম একদিনের ম্যাচ ১২ নভেম্বর দ্বিতীয় একদিনের ম্যাচ ১৪ নভেম্বর তৃতীয় একদিনের ম্যাচ ১৬ নভেম্বর চতুর্থ একদিনের ম্যাচ ১৮ নভেম্বর পঞ্চম একদিনের ম্যাচ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা