যে দলের হয়ে বিপিএল মাতাবেন পাক তারকা শোহেব মালিক
বিপিএল শুরু হতে আর বেশি দিন দেরি নেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নতুন রূপে এবারের বিপিএলে অংশগ্রহণ করবে সাতটি দল।
ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এখনো পর্যন্ত প্লেয়ার্স ড্রফটের জন্য কোন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেনি বিসিবি।
অন্যদিকে একই সময় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের নতুন ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। যে কারণে ভালো মানের তারকা বিদেশি ক্রিকেটারদের সংকট দেখা দিয়েছিল বিপিএলে।
কিন্তু শেষ পর্যন্ত বিপিএলের জন্য আশার বাণী হয়ে আসছে পাকিস্তানের ক্রিকেটাররা। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপাক্ষিপ সিরিজ। ওই সিরিজ বাতিল করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
তবে জানোয়ারের প্রথম সপ্তাহে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হবে ১৫ জানুয়ারি। এরপরেই বিপিএলে খেলতে বাধা থাকবে না পাকিস্তানের ক্রিকেটারদের।
পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল হওয়াই এই সুযোগ এখন লুফে নিতে চায় বিপিএলের ফ্রাঞ্চাইজিরা। ইতিমধ্যেই পাকিস্তানের ক্রিকেটারদের দলে নিতে কথাবার্তা শুরু করে দিয়েছে বিপিএলের ফ্রাঞ্চাইজিরা।
ক্রিকবাজ জানিয়েছে ইতিমধ্যেই পাকিস্তানি তারকা ক্রিকেটারদের সাথে প্রায় কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে বিপিএলের একাধিক ফ্রাঞ্চাইজি। তার মধ্যে পাকিস্তানের ৩ তারকা ক্রিকেটার শাহিন-শাহ আফ্রীদি, হাসান আলী এবং মোহাম্মদ রেজওয়ানকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের সাতটি দলের চূড়ান্ত তালিকা : বরিশাল (ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড), ঢাকা (প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড), সিলেট (ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস লিমিটেড), চট্টগ্রাম, (আখতার গ্রুপের ডেল্টা স্পোর্টস লিমিটেড), কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস লিমিটেড)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা