গেইলকে নিয়ে চারেদিকে শুরু হয়েছে ট্রল
অবিশ্বাস্য হলেও সত্যি ব্যাপার হল, দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের সুপার টুয়েলভে সরাসরি কোয়ালিফাই করা দলগুলোর বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেছে। এতেই রীতিমত ট্রলের শিকার হতে হচ্ছে ইউনিভার্স বস খ্যাত গেইলকে।
সেই সময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে গেইল জানিয়েছিলেন, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ হতে পারে। ভারত বিশ্বকাপ জেতার ফেভারিট, তবে ওয়েস্ট ইন্ডিজ দলের ট্রফি জয়ের সম্ভাবনা আরও বেশি।
তবে বিশ্বকাপে সুপার টুয়েলভের বাছাইপর্বে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় ঘন্টা বেজে গেছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দলটির। তখন বিষয়টিকে স্বাভাবিক হিসেবে নিলেও এখন গেইলের সেই পুরনো কথা টেনে এনেছেন সমালোচকরা।
সমর্থকদের অনেকে আবার মনে করেন, গেইলের মতো অভিজ্ঞ পারফর্মারকে দলে রাখা হলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইউনিটকে এতটা ভুগতে হতো না।
বয়সে বুড়ো গেইল ছাড়াও এবারের দলে ছিলেন না অ্যান্দ্রে রাসেল, সুনীল নারাইনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এছাড়া কাইরন পোলার্ড তো অবসরই নিয়ে ফেলেছেন। তাদের ছাড়া বিশ্বকাপ যাত্রাও সহজ নয়, তা আগেই অনুমান করেছিলেন গেইল।
এই বিষয়ে তিনি বলেন, 'আমার কাছে মনে হয় এবারের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের জন্য সহজ হবে না। কারণ নতুন দল, নতুন অধিনায়ক- তার ওপর পোলার্ড, রাসেল, ব্রাভো কেউ নেই।' শেষপর্যন্ত গেইলের প্রথম প্রেডিকশন মেলেনি, দ্বিতীয় প্রেডিকশনই সত্যি হয়ে গেল!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা