টি-২০ বিশ্বকাপঃ করোনা নিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে খেললেন আইরিশ ক্রিকেটার
কিন্তু এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমত অবাক করার মতো ঘটনা ঘটেছে। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করোনা আক্রান্ত ক্রিকেটার জর্জ ডকরেলকে খেলিয়েছে আইরিশরা।
রোববার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের লড়াইয়ে মাঠে নামে আয়ারল্যান্ড। ম্যাচে মাঠে নামার আগে ডকরেলের সম্ভাব্য করোনা আক্রান্তের খবরটি জানিয়ে নিজেদের অফিশিয়াল টুইটারে পোস্ট করেছে খোদ ক্রিকেট আয়ারল্যান্ড।
সেখানে লেখা ছিল, ‘ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করছে যে জর্জ ডকরেল সম্ভাব্য কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক স্থানীয়, জাতীয় ও আইসিসির গাইডলাইন মেনে তাকে দেখভাল করা হচ্ছে।'
অস্ট্রেলিয়া বিশ্বকাপ শুরুর আগেই করোনার বিধিনিষেধ তুলে নিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এমনকি ম্যাচের আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষার ব্যবস্থাও নেই। দলে থাকা চিকিৎসকরা যদি মনে করেন আক্রান্ত ক্রিকেটারের শারীরিক অবস্থা ভালো, তাহলে করোনা নিয়ে খেলতে পারবেন সেই ক্রিকেটার। ডকরেলের বেলায়ও এমনটি ঘটেছে।
এর আগে ডকরেলের করোনার উপসর্গ দেখা দিলে একটি বিবৃতি প্রকাশ করে ক্রিকেট আয়ারল্যান্ড। সেখানে বলা হয়, ‘ডকরেলের করোনার উপসর্গ খুবই কম। আইসিসি এবং হোবার্ট স্টেডিয়াম সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা