জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হারের কারণ জানালেন হতাশ বাবর
সমানসংখ্যক ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে বাবরের দল। টি-২০তে এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে।
পরের ম্যাচের আগে পাকিস্তান হাতে সময় পাচ্ছে দুই দিন। আগামী ৩০ অক্টোবর পার্থে দলটির প্রতিপক্ষ নেদারল্যান্ডস। জয়ের জন্য সেভাবেই প্রস্তুতি নিচ্ছে দল জানালেন বাবর।
গতকাল বৃহস্পতিবার পার্থে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে যারপরনাই হতাশ পাক অধিনায়ক বাবর আজম। ম্যাচ শেষে তাই নিরাশ বদনে জানান তার হতাশার কথা, ‘খুবই হতাশাজনক পারফর্ম্যান্স।’ একই সঙ্গে হারের জন্য পাক অধিনায়ক দুষলেন নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে।
বাবর বলেন, ‘ম্যাচের মাঝ পর্যায়ে মনে হচ্ছিল, আমরা ১৩০ করে নেব! খুবই হতাশাজনক পারফরম্যান্স, ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি। আমাদের ভালো ব্যাটার আছে কিন্তু দুই ওপেনারই পাওয়ারপ্লেতে আউট হয়ে যান। শাদাব এবং শান যখন জুটি গড়ে তুলছিলেন, দুর্ভাগ্যবশত শাদাব আউট হন এবং তারপরে ব্যাক-টু-ব্যাক উইকেট যা আমাদের চাপের পরিস্থিতিতে ঠেলে দেয়। প্রথম ৬ ওভার আমরা নতুন বলটি ভালোভাবে ব্যবহার করতে পারিনি, তবে শেষ দিকে আমরা বলের ব্যবহারটা ভালোভাবে করতে পেরেছিলাম।’
এমন পরাজয়ে পাকিস্তান দুই ম্যাচের দুটোতেই হেরে গ্রুপ ২-এর পয়েন্ট তালিকায় চলে গেছে একেবারে তলানির দিকে, তাদের নিচে আছে কেবল নেদারল্যান্ডস। টানা দুই হারের কারণে দলটির সেমিফাইনাল ভাগ্য এখন আর নিজের হাতে নেই। শেষ চারে যেতে হলে নিজেদের বাকি তিন ম্যাচ তো জিততে হবেই, তাকিয়ে থাকতে হবে অন্যের ম্যাচের দিকেও।
তিনি আরো বলেন, ‘ আমরা বাইরে আলোচনায় বসবো, আমাদের ভুল নিয়ে আলোচনা করব এবং আমরা কঠোর অনুশীলন করব, আমাদের পরবর্তী ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা