কান্নায় ভেঙে পড়া শাদাব খান
হারের পর মাঠ ছাড়ার সময় টানেলে কান্নায় ভেঙে পড়েন শাদাব খান। সেই ভিডিও আজ শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় হাঁটু গেড়ে মাথা নিচু করে হাপুস নয়নে কাঁদছেন শাদাব। সেখান থেকে তাকে অনেক কষ্টে একজন টিম স্টাফ ড্রেসিং রুমের ভেতরে নিয়ে যান।
শাদাবের অবশ্য কান্না করার পেছনে যৌক্তিক কারণ রয়েছে। বল হাতে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১৩০ রানের মধ্যে আটকে রাখতে অবদান রাখেন তিনি। এরপর রান তাড়া করতে নেমে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেখান থেকে শান মাসুদ ও শাদাব চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়েন। দলীয় ৮৮ রানের মাথায় উড়িয়ে মারতে গিয়ে লং অফ শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন ব্যক্তিগত ১৭ রানে। তিনি আর কিছুক্ষণ থাকতে পারলে দলীয় সংগ্রহে আরও কিছু রান যোগ করা যেত সহজে। তাতে করে হয়তো পরাজয়ের স্বাদ নিতে হতো না পাকিস্তানকে।
উল্লেখ্য, সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে রোববার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা