অবাক ক্রিকেট বিশ্ব: ভারত নয়, বাংলাদেশকে হারালো আম্পায়ার
সিদ্ধান্তটি ফিফটি-ফিফটি ছিল তবে সেটি ভারতের পক্ষেই গিয়েছিল। ২০১৮ এশিয়া কাপে লিটনের স্টাম্পিংটাও ছিল একই রকম ফিফটি-ফিফটি। সেইবারও সিদ্ধান্ত ভারতের পক্ষেই গিয়েছিল। এছাড়া বেশ কিছু ম্যাচে ফিফটি-ফিফটি সিদ্ধান্তগুলো অধিকাংশ ক্ষেত্রে ভারতের পক্ষেই যেতে দেখা গিয়েছে।
আজকের ম্যাচে অবশ্য এরকম আরো একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে সমর্থকেরা। ওভারে দ্বিতীয় বাউন্সার মাথার বেশ উপর দিয়ে যাওয়ায় বিরাট কোহলি নিজে নো বল সিগন্যাল দেন। পরবর্তীতে কোহলির দেখাদেখি সিগন্যালটি অন ফিল্ড আম্পায়ার দিয়ে দেন।
এটি নো বল ছিল কি ছিল না সেটি এখানে আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় এর আগে কোনো ক্রিকেটার কে কখনো অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে এভাবে নিয়ন্ত্রণ করতে দেখা যায়নি।
এই ঘটনা চলাকালীন সাকিব নিজে গিয়ে কোহলির সাথে বেশ কিছুক্ষণ এ প্রসঙ্গে কথাও বলেন। তবে বেশ হাস্যজ্জল ভাবেই বিষয়টি সামাল দিয়েছেন বিশ্বসেরা ব্যাটসম্যান এবং নাম্বার ওয়ান অলরাউন্ডার। নুরুল হাসান সোহানের ব্যাটিং এর সময়ও একটি ওয়াইড বল না দেওয়া নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।
কলটি ফিফটি ফিফটি ছিল, এবং যথারীতি এইবারও ফলটি ভারতের দিকেই গিয়েছে। ভারত এখানে কোনো ষড়যন্ত্র করছে কিংবা অনৈতিক ভাবে সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করছে এসব কথা বলা নিঃসন্দেহে হাস্যকর।
তবে ব্যাপারটি সত্যিই কিছুটা বিস্ময়কর প্রত্যেকটি ফিফটি-ফিফটি ডিসিশন দিনশেষে কেনই ভারতের পক্ষে যাচ্ছে। কারণ যেটাই হোক পাঁচ রানের ছোট্ট ব্যবধানে হারা ম্যাচের ফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত যদি দুটি ফিফটি-ফিফটি ডিসিশনও টাইগারদের পক্ষে আসতো। তাই হয়তো বলাই যায়, মাইটি ভারতের কাছে নয়, দিনশেষে আম্পায়ারদের কাছে পরাস্ত হয়েছে সাকিব বাহিনী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা