ব্রেকিং নিউজ: মাশরাফিকে ‘শীর্ষ ধনী’ বলা প্রতিবেদনই উধাও
বাংলাদেশের ‘শীর্ষ ধনী’ ক্রিকেটারের একটি তালিকা ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারে প্রকাশিত হয় তালিকাটি। আর এর ভিত্তিতে বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমও প্রকাশ করেছে প্রতিবেদন।
এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে দেশের শীর্ষ ধনী ক্রিকেটার হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। তার সম্পদের মূল্যমান ৫১০ কোটি টাকা।
মাশরাফির পরে ৪০৭ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। এই তালিকায় একে একে আছে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুমিনুল হকের নাম।
এই তালিকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা চলছে মাশরাফি মোর্ত্তজাকে নিয়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে মাত্র ৪ বছরের ব্যবধানে ৯ কোটি ১৫ লাখ টাকা থেকে ৫১০ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন মাশরাফি।
তবে নিউজবাংলার অনুসন্ধানে দেখা গেছে যে ক্রিকট্র্যাকার ওয়েবসাইটের বরাতে বাংলাদেশের ধনী ক্রিকেটারদের কথিত তালিকা প্রচার করা হচ্ছে তারাই মূল প্রতিবেদনটি সরিয়ে ফেলেছে।
‘টপ টেন রিচেস্ট বাংলাদেশ ক্রিকেটার্স’ শিরোনামের প্রতিবেদনটি ২৩ অক্টোবর প্রকাশ করেছিল ক্রিকট্র্যাকার।
অনুমাননির্ভর তথ্য ও কিছু অখ্যাত ওয়েবসাইটকে উদ্ধৃত করে এই তালিকা সাজিয়েছিলেন নিবন্ধের লেখক তেজস রাঠি। মাশরাফির সম্পদের তথ্য দেয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়নি নির্দিষ্ট কোনো আর্থিক প্রতিষ্ঠান বা চার্টাড অ্যাকাউন্ট্যান্টের কোনো বক্তব্য বা তথ্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা