ম্যাচ হারার পরেও আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
তবে আসল খবর হলো, আগামী আসরে সরাসরি মূল পর্বেই খেলবে বাংলাদেশ।
টি-২০ বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ ও ক্রিকেটে নব্য দেশ যুক্তরাষ্ট্র। এই আসরে মোট ২০ টি দল অংশ নেবে। এর মধ্যে সরাসরি অংশগ্রহণ করবে ১২টি দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দিয়েছে আগামী বিশ্বকাপের অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর খবর।
বাংলাদেশের দর্শকদের জন্য খুশির খবর হলো, সরাসরি অংশগ্রহণ করতে যাওয়া ১২ দলের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে।
আইসিসির নিয়মানুযায়ী, স্বাগতিক হওয়ায় কোনো ম্যাচ খেলার দরকার পড়বে না ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের। এ দুই দল সরাসরি অংশগ্রহণ করবে খেলায়। একই সঙ্গে চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভের সেরা আট দলও যুক্ত হবে তাদের সঙ্গে। বাকি দুই দল নির্ধারিত হবে র্যাংকিং থেকে।
আইসিসি জানিয়েছে, চলতি বছরের ১৪ নভেম্বরের ভেতর টি-২০ র্যাংকিংয়ে সেরা দশে থাকা দুই দল আগামী আসরে সরাসরি খেলার সুযোগ পাবে। সে হিসেবে বাকি দুই দল হিসেবে বাংলাদেশ ও আফগানিস্তানও খেলবে আগামী আসরে। তাতে দল হবে মোট ১২ টি।
বাকি ৮ দল নির্ধারিত হবে বৈশ্বিক বাছাইপর্ব থেকে। যেখানে খেলবে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের র্যাংকিংয়ে প্রথমে থাকা দুই দল। এর পাশাপাশি একটি করে দল থাকবে আমেরিকা এবং ইস্ট এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে।
বলে রাখা ভালো, আগামী ১৪ নভেম্বর অবধি বাংলাদেশ বা আফগানিস্তানের কোনো টি-২০ ম্যাচ নেই। সে হিসেবে র্যাংকিংয়েও কোনোরকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, এসব সমীকরণ কিংবা হিসেবনিকেশের বালাই এড়িয়ে আরও ভালো অবস্থানে থেকে বিশ্বকাপ খেলতে পারতো বাংলাদেশ। একই সঙ্গে জায়গা করে নিতে পারতো চলতি বিশ্বকাপের সেমিফাইনালেও।
তবে নিজেদের শেষ ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না সাকিব আল হাসানের দল। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের হারে সেমির স্বপ্ন ভঙ্গ হয়ে যায় টাইগারদের।
অ্যাডিলেড ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে এই স্বল্প পুঁজি মাত্র ১১ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। সে সঙ্গে উঠে যায় সেমিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা