সাইফ হাসান ও জাকের আলি সেঞ্চুরি মিস, দেখেনিন সর্বশেষ স্কোর
চারদিনের ম্যাচের মতো একদিনের ম্যাচগুলোও অনুষ্ঠিত হচ্ছে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে।
চারদিনের ম্যাচে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের মূল রাজ্য দল খেলায়নি। তবে ওয়ানডে সিরিজে আইপিএল খেলা নারায়ণ জগদীশ, অপরাজিত বাবা, রামসিং সঞ্জয়, সাই কিশোর, শাহরুখ খানদের সাথে আছেন ভারত জাতীয় দলের পেসার থাঙ্গারাসু নটরাজন।
আগে ব্যাট করে তামিলনাড়ু একাদশ ৯ উইকেটে তোলে ২৪২ রান। সর্বোচ্চ ৫১ অধিনায়ক ইন্দ্রজিতের। জবাবে বিসিবি একাদশ অলআউট ২৩১ রানে। জাকের আলি ৮৬ ও সাইফ ৭২ রান করেন। তবে বাকিদের ব্যর্থতায় পরাজিত দলেই থাকতে হয়েছে তাদের।
তামিলনাড়ু ৬৩ রানে ৩ উইকেট হারায়। চতুর্থ উইকেটে ইন্দ্রজিত ও শাহরুখ খানের ৬৪ রানের জুটি। ৪৩ বলে ৩৯ রান করে ফেরেন শাহরুখ।
কৌশিকের সাথে পঞ্চম উইকেটে ইন্দ্রজিতের ৫৬ রানের জুটি। এবার জুটি ভাঙে ইন্দ্রজিতের বিদায়ে। ৫১ রানের ইনিংসটি সাজান ৭৩ বলে মাত্র ২ চারে। কৌশিক অবশ্য ফিফটির আগেই থামেন ৫৫ বলে ৪ চার ২ ছক্কায় ৪৬ রানে। শেষ দিকে আই কিশোরের ২৬ রানে ৯ উইকেটে ২৪২ রান তাদের স্কোরবোর্ডে।
বিসিবি একাদশের হয়ে ৫০ রানে সর্বোচ্চ ৪ উইকেট পেসার রেজাউর রহমান রাজার।
লক্ষ্য তাড়ায় বনামা বিসিবি একাদশকে চেপে ধরে তামিলনাড়ু বোলাররা। সাইফ হাসান ও জাকের আলি অনিক ছাড়া দাঁড়াতে পারেনি কেউই। ৪০ রানে নেই ৫ উইকেট, আউট হওয়া এই পাঁচ ব্যাটারের কেউই ছুঁতে পারেনি দুই অঙ্ক।
সেখান থেকে সাইফ-জাকেরের ৯০ রানের জুটি। ৯০ বলে ৬ চার ৩ ছক্কায় সাইফ থামেন ৭২ রানে। এরপর লেজের ব্যটারদের নিয়ে লড়াইটা একাই করেছেন জাকের। ফিফটি তুলে সেঞ্চুরির দিকেও এগোচ্ছিলেন।
কিন্তু শেষ ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হতেই নিশ্চিত হয় দলের পরাজয়। তখনো বল বাকি ছিল তিনটি। ১১৫ বলে ৫ চার ২ ছক্কায় ৮৬ রানে থামেন এই উইকেট রক্ষক ব্যাটার।পুরো বিসিবি একাদশ ইনিংসে জাকের-সাইফ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল নাইম হাসান (১৩)।
২৩১ রানে বিসিবি একাদশকে গুটিয়ে দেওয়ার পথে সর্বোচ্চ তিন উইকেট নটরাজনের। দুইটি করে নেন সন্দীপ ওয়ারিয়ার, সাই কিশোর ও রামসিং সঞ্জয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা