কাভানি-সুয়ারেজকে নিয়ে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো উরুগুয়ে
বৃহস্পতিবার (১০ নভেম্বর) উরুগুয়ে কোচ ডিয়েগো আলোনসো অভিজ্ঞ ও পরীক্ষিত তারকাদের মিশেলে ২৬ জনের দল ঘোষণা করেছেন। দলে কাভানির সঙ্গে রয়েছেন ৩৫ বছর বয়সী লুইস সুয়ারেজও। এবার তারা ক্যারিয়ারের চতুর্থ ও সম্ভবত শেষ বিশ্বকাপ খেলবেন।
বিশ্বকাপ দলে আছেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার ফার্নান্দো মুসলেরা। আর রক্ষণভাগের দুই পরীক্ষিত যোদ্ধা ৩৬ বছর বয়সী ডিয়েগো গোডিন ও ৩৫ বছর বয়সী মার্টিন ক্যাসেরেস।
ডিফেন্ডার রোনালদ আরাউহোও ডান পায়ের ঊরুতে চোট পেয়েছেন। পুরোপুরি ফিট না হলেও কাতার বিশ্বকাপে তাকে নিয়েই যাবে উরুগুয়ে। এ ছাড়া প্রতিযোগিতামূলক ম্যাচে এখনো অভিষেক না হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ বছর বয়সী উইঙ্গার ফাকুন্দো পেলেস্ত্রিকেও সুযোগ দেওয়া হয়েছে দলে।
ফিফা বিশ্বকাপে ঘানা, পর্তুগাল ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘এইচ’ গ্রুপে হয়েছে উরুগুয়ে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২৪ নভেম্বর দক্ষিণ কোরিয়া ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে।
উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল:
গোলকিপার: ফার্নান্দো মুসলেরা, সের্হিও রোচেট ও সেবাস্তিয়ান রোসা।
ডিফেন্ডার: ডিয়েগো গোডিন, হোসে মারিয়া হিমিনেজ, সেবাস্তিয়ান কোতেস, মার্টিন ক্যাসেরেস, রোনালদ আরাউহো, ম্যাতিয়াস ভিনা, ম্যাথিয়াস অলিভেরা, গুইলার্মো ভ্যারেলা ও হোসে রদ্রিগেজ।
মিডফিল্ডার: ম্যাথিয়াস ভেচিনো, রদ্রিগো বেনতাঙ্কুর, ফেদে ভালভার্দে, লুকাস তোরেইরা, ম্যানুয়েল উগার্তো, ফাকুন্দো পেলেস্ত্রি, নিকোলাস দে লা ক্রুজ, জর্জিয়ান আরাসাকেতা, অগাস্তিন ক্যানোবিও ও ফাকুন্দো তোরেস।
ফরোয়ার্ড: দারউইন নুনিয়েজ, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি ও ম্যাক্সিমিলিয়ানো গোমেজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা