রবিনের সঙ্গে যেভাবে হলো নেইমারের পরিচয়
নেইমারের তিন দেশের প্রচারণার বিষয়টি দেখেন রবিন। সম্প্রতি রবিন মিয়ার ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিল তারকা নেইমার। তবে রবিনের সঙ্গে কীভাবে নেইমারের পরিচয়!
সম্প্রতি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনে এই প্রসঙ্গে কথা বলেছেন রবিন।
সাক্ষাৎকারে তিনি বলেন, তার (নেইমার) সঙ্গে আমার পরিচয় এক বন্ধুর মাধ্যমে। তিনি নেইমারেরও বন্ধু।
রবিন বলেন, বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের কোম্পানি বা ব্র্যান্ড নেইমারের ফেসভ্যালু ব্যবহার করে তাদের ব্যবসার প্রচার ও প্রসার চান। তারা আমাদের কাছে আসেন। আমরাও খুঁজে বের করে পছন্দসই কোম্পানিকে প্রস্তাব পাঠাই। আমি আর জোয়ান এ কাজটি করি।
ভৈরবের এই তরুণ বলেন, বাংলাদেশ সম্পর্কে জানেন নেইমার। তিনি (নেইমার) জানেন, এই দেশে তার অসংখ্য ফ্যান-ফলোয়ার রয়েছেন। সেখানে একটি ইন্টারনেট সাইটে নেইমারের ফ্যান সংখ্যা দেখানো হয়। এতে ব্রাজিলের পরেই বাংলাদেশের অবস্থান।
রবিন বলেন, আপনারা তাকে (নেইমার) খেলোয়াড় হিসেবে দেখেন। আর আমি দেখি, আমার একজন বন্ধু ফুটবল খেলেন। সে সুপারস্টার। মানুষ হিসেবে নেইমার খুবই ভালো। কিন্তু নেইমারের ব্যবহারে তা বোঝা যায় না। আর সবার মতোই তিনি ও তার (নেইমার) পরিবার আমার সঙ্গে মেশে। নেইমার আমার সঙ্গে কার্ডও খেলেন। একসঙ্গে খাবার খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live