শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ২য় টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল
মুলতানে টসে জিতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল। ইনিংসের সূচনাটা বেশ ভালোভাবেই করে বাংলাদেশ। শুরু থেকেই দারুণ খেলছিলেন ওপেনার জিশান আলম। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলিও যোগ্য সঙ্গ দিচ্ছিলেন জিশানকে। কিন্তু বেশ ধীরগতিতে আগাচ্ছিলেন শিবলি।
ওপেনিং জুটিতে দুজন মিলে গড়েন ৬৩ রানের জুটি। সেই জুটি ভাঙেন পাকিস্তানি বোলার আলি আশফাদ। আশফাদের বলে এলবিডব্লিউ হয়ে ২০ বলে ১২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান শিবলি।
তবে দুর্দান্ত খেলে যাচ্ছিলেন ক্রিজে থাকা জিশান। ৪০ বলে ৭৩ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন তিনি। জিশান বাদে বাকি ব্যাটারদের প্রায় সবাই ছিলেন আসা-যাওয়ার মধ্যে। ২৮ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ১৪ বলে ১৫ রান করেন আহরার আমিন। ইনিংসের শেষপর্যন্ত অপরাজিত থেকে ৭ বলে ১২ রান করেছিলেন মোহাম্মদ শিহাব জেমস। অন্য প্রান্তে ৫ বলে ৪ করে অপরাজিত ছিলেন পারভেজ রহমান জীবন। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
পাকিস্তানের হয়ে দারুণ বল করেন আলি আশফাদ। ৩১ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৩৪ রানে ২ উইকেট নেন মোহাম্মদ ইবতিসাম।
জবাব দিতে নেমে শুরু থেকেই বাংলাদেশের যুবাদের বোলিং তোপে পড়ে পাকিস্তানের যুবারা। দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তানের যুবারা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান বাসিত আলী। আরেক ওপেনার শাওয়াইজ ইরফান ১১ বলে ১৬ রান করে আউট হন। চারে নামা মোহাম্মদ তায়াব আরিফও টিকতে পারেননি বেশিক্ষণ। ১২ বলে ৮ রানের ইনিংস খেলে ফিরে যান আরিফ। ৪৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান। বাংলাদেশের জয়কেই তখন মনে হচ্ছিল অবধারিত।
তবে সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়েই দারুণ দুটি ইনিংস খেলেন সাদ বাইগ এবং আরাফাত মিনহাস। ৫০ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাদ। অন্যদিকে ৩৭ বলে ৫০ করেন আরাফাত। এই দুজনের অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটিতে ভর করেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ১০ বল এবং ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তানের যুবারা।
বাংলাদেশের হয়ে দারুণ বল করেন তানভির আহমেদ, ২৩ রানে ২ উইকেট তুলে নেন তিনি। এছাড়া পারভেজ রহমান জীবনও বেশ ভালো বোলিং করেছেন। ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু সাদ এবং আরাফাতের অনবদ্য ব্যাটিংয়ের সামনে ম্লান হয়েছে সবকিছুই।
প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশের যুবারা। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি সিরিজ তাই শেষ হলো ১-১ সমতায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৬৩/৬ (জিশান ৭৩, রিজওয়ান ২৯, আমিন ১৫, শিহাব ১২*, আশফাদ ৪-০-৩১-৩, ৪-০-৩৪-২)
পাকিস্তান অনুর্ধ্ব-১৯: ১৮.২ ওভারে ১৬৫/৩ (ইরফান ১৬, সাদ ৭৯*, আরাফাত ৫০*, তানভির ৪-০-২৩-২, জীবন ৩-০-২৮-১)
ফলাফল: পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ: সাদ বাইগ।
সিরিজ: ১-১ সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা