ওয়ানডেতে ভারতকে যত রানের টার্গেট দিবে বাংলাদেশ
এই ধারা থেকে বেড়িয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন মেহেদী হাসান মিরাজ। বোলারদের লড়াইয়ের পুঁজি এনে দিতে ৩০০ রানের বিকল্প দেখছেন না তিনি। রবিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসর। এদিনে মিরাজের ব্যাটে ৩০০ পেরুনো স্কোর পায় সাউথ জোন।
ম্যাচ শেষে মিরাজ বলেন, 'ওয়ানডে ক্রিকেটে সবসময় ২৮০-৩০০ রান করতে হবে। তা হলেই না বোলাররা ডিফেন্ড করতে পারবে। এটা অভ্যাসের ব্যাপার। (২৬০-২৭০ রান করে) ওয়ানডে ক্রিকেটে দেখেন আমরা ভালো ক্রিকেটই খেলছি। অনেক ম্যাচে ৩০০ রানও করেছি।'
ব্যাট হাতে ঝলকের পর বল হাতে ৫ উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে জিতিয়েছেন অধিনায়ক মিরাজ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির দারুণ মঞ্চ ভাবছেন এই টাইগার অলরাউন্ডার।
মিরাজ বলেন, 'অবশ্যই এটি আমাদের জন্য একটি ভালো সুযোগ। যেহেতু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে। যেহেতু সবাই অনেকদিন ধরে ওয়ানডের মধ্যে নেই, টি-টোয়েন্টি খেলা হয়েছে। তাই আমার মনে হয়, বিসিএলের মাধ্যমে ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রস্তুতি হবে।'
ভারতের সিরিজের প্রস্তুতির মঞ্চ হলেও প্রথম দিন মিরাজ ও ইয়াসির আলী রাব্বি ছাড়া জাতীয় দলের বাকি ক্রিকেটারদের মধ্যে কেউই খুব বেশি সুবিধা করতে পারেননি। টুর্নামেন্টের বাকি অংশ দেখেই নির্বাচকরা ঘোষণা করবে ভারত সিরিজের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা