বিপিএল ড্রাফট: প্রথম রাউন্ডে দল পেলেন মুশফিক, রিয়াদ, মিরাজ, সাইফদ্দিন
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস ক্যাটাগরি ওয়ানে আছেন। এছাড়া ইমরুল কায়েস , সাইফউদ্দীন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও শেখ মাহদিকে রাখা হয়েছে ক্যাটাগরি ‘বি’ তে।
এবার ক্যাটাগরি ওয়ানের পারিশ্রমিক ধার্য্য করা হয়েছে ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এছাড়া ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন। বিদেশী ক্রিকেটারদের জন্য ক্যাটাগরি ভেদে এই অর্থর পরিমাণ হবে ৮০ হাজার ডলার, ৬০ হাজার ডলার, ৪০ হাজার ডলার, ৩০ হাজার এবং ২০ হাজার ডলার করে।
ড্রাফটে সবার আগে ডাক পাওয়ার সুযোগে লিটন দাসকে দলে টেনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ডাকে সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। প্রথম ডাকে মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা প্রথম ডাকে দলে নিয়েছে মোহাম্মদ মিঠুনকে। শেখ মাহেদিকে প্রথম ডাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল প্রথম ডাকে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নিয়েছে খুলনা টাইগার্স।
কুমিল্লা ভিক্টোরিয়ানস -
সরাসরি চুক্তি - মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবি, আবরার আহমেদ।
ড্রাফট - লিটন দাস,
ঢাকা ডমিনেটরস-
সরাসরি চুক্তি - তাসকিন আহমেদ, চামিকা করুনারাত্নে, দিলশান মুনাভিরা
ড্রাফট - মোহাম্মদ মিঠুন,
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স -
সরাসরি চুক্তি - আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, কার্টিস ক্যাম্ফার, আশান প্রিয়ঞ্জন
ড্রাফট - মৃত্যুঞ্জয় চৌধুরী,
ফরচুন বরিশাল -
সরাসরি চুক্তি - সাকিব আল হাসান, রাখিম কর্নওয়াল, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস গেইল, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, নবীন উল হক, উসমান কাদির, কুশল পেরেরা, রহমানউল্লাহ গুরবাজ, করিম জানাত।
ড্রাফট - মাহমুদউল্লাহ রিয়াদ
খুলনা টাইগার্স -
সরাসরি চুক্তি - তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিস্কা ফার্নান্ডো, নাসিম শাহ।
ড্রাফট - মোহাম্মদ সাইফউদ্দিন
রংপুর রাইডার্স - শেখ মাহেদি
সরাসরি চুক্তি - নুরুল হাসান, সিকান্দার রাজা, হারিফ রউফ, মোহাম্মদ নেওয়াজ, শোয়েব মালিক, পাথুম নিশাঙ্কা, জেফ্রি ভ্যান্ডারসাই
ড্রাফট -
সিলেট স্ট্রাইকার্স -
সরাসরি চুক্তি - মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, কলিন অ্যাকারম্যান।
ড্রাফট- মুশফিকুর রহিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা