গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও অবিশ্বাস্য কারণে হতাশ আর্জেন্টিনার কোচ
এই জয়ে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলো নিশ্চিত করে ফেলল আকাশি-সাদারা। তবে এমন জয়ের পরেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা দল। কেননা গ্রুপ পর্ব শেষ না হতেই দরজায় কড়া নাড়ছে শেষ ষোলোর ম্যাচ। আর শেষ ষোলোর ম্যাচে আগামী ৩ ডিসেম্বর দিবাগত রাত ১টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।
তাইতো দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে এত কম সময় পাওয়াকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে মনে হচ্ছে পুরোপুরি ‘পাগলামো’।
কোয়ার্টার-ফাইনালের দৌড়ে টিকে থাকতে শনিবারই লিওনেল মেসির দল মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গতকাল পোল্যান্ডকে হারানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন কোচ লিওনেল স্কালোনি।
এ সময় বেশ হতাশার সুরে বলেন, আমার মনে হয়, দুই দিনের কাছাকাছি সময়ে আরেকটি ম্যাচ খেলতে নামা পুরোপুরি পাগলামো এবং সেটিও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর। আমার মাথায় কিছুতেই ঢুকছে না এটা।
আর্জেন্টাইন এই কোচ আরো বলেন, এখন সময় কত? রাত ১টা বেজে গেছে প্রায়। মানে বৃহস্পতিবার হয়ে গেছে এর মধ্যেই। কালকে আমাদের প্রস্তুতি নিতে হবে, পরদিনই আবার খেলা। এখানকার কন্ডিশনও খুব ভালো নয়, তবে তা সবার জন্য একই। কিন্তু আমরা তো গ্রুপের সেরা, আরেকটু বিশ্রাম আমরা পেতে পারতাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা