কাতার বিশ্বকাপ: চোখের জলে বিদায় নিলেন সুয়ারেজরা
ক্যারিয়ারের সূর্যাস্ত দেখছেন সুয়ারেজ ও কাভানি। এটাই হয়তো তাদের শেষ বিশ্বকাপ। অভিজ্ঞ এ দুই ফরোয়ার্ড শেষটা রাঙাতে পারলেন না। ম্যাচশেষে তাই সুয়ারেজের কান্না সবাইকে ছুঁয়ে গেছে।
দুর্ভাগ্য উরুগুয়ের। গত রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঘানার জালে দুবার বল জড়িয়েও নকআউটে যেতে পারল না তারা। একই সময়ে অন্য ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে সব সমীকরণ ওলটপালট করে দেয় দক্ষিণ কোরিয়া। শুরুতে পিছিয়ে পড়েও দারুণ এক জয় তুলে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোদের বিপক্ষে শেষ হাসি হাসে তারা। আর এতেই বিদায় নিশ্চিত হয়ে যায় উরুগুয়ের।
ম্যাচে হারলেও গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে পর্তুগাল। আর উরুগুয়ের সমান ৪ পয়েন্ট ও গোল ব্যবধান সমান থাকলেও ফেয়ার প্লের সুবাদে পরের রাউন্ডে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।
ম্যাচের শেষ বাঁশি শুনে কান্না লুকাতে পারেননি সুয়ারেজ। টিভি ক্যামেরায় ভেসে ওঠে অশ্রুভেজা সেই মুহূর্ত। তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সতীর্থরা। অবসরের কোনো ঘোষণা না দিলেও নিশ্চিতভাবেই জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলে ফেললেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live