ব্যাটিংয়ে ভুগছে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
টস ভাগ্য পক্ষে না গেলেও রহিত শর্মা ও শেখর ধাওয়ান মিলে শুরুটা দেখে শুনেই করেন। শুরুর দিকে পেসারদের দিয়ে শুরু করলেও ৫ ওভারের আগেই মেহেদি হাসান মিরাজকে নিয়ে বোলিংয়ে নিয়ে আসেন লিটন। স্পিনের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে গিয়ে ফাঁদে পড়েন ধাওয়ান।
মিরাজকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন এই ওপেনার। ১৭ বলে ৭ রান করে এই ওপেনার ফিরলে রোহিতকে সঙ্গ দিতে ক্রিজে আসেন বিরাট কোহলি। তাদের ব্যাটেই প্রথম পাওয়ার প্লে শেষ করে ভারত। এরপর বোলিংয়ে এসে দারুন এক ডেলিভারিতে রোহিতকে বোল্ড করেন সাকিব। ব্যাট ও প্যাডের মাঝে গ্যাপ দিয়ে বোল্ড হন ভারতীয় অধিনায়ক।
৩১ বলে ২৭ রান করে রোহিত ফেরার দুই বল পরেই সাকিবের ফ্লাইটেড ডিলেভারিতে অসাধারণ এক ক্যাচে বিরাটকে প্যাভিলিয়নের পথ দেখতে হয়। এক্সট্রা কভার অঞ্চলে উড়ন্ত এক ক্যাচ নিয়ে ৯ রানে কোহলিকে সাজঘরে ফেরান লিটন।
৪৯ রানে তিন উইকেট পড়ার পর হাল ধরেন লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ার। দলের রান আস্তে আস্তে বাড়াতে থাকেন দুজন। কিন্তু এই দুজনের জুটি বেশীক্ষণ স্থায়ী হতে দেননি এবাদত হোসেন।
২০তম ওভারের শেষ বলে ৩৯ বলে ২৪ রান করা আইয়ারকে ফেরান তিনি। তাতে রাহুল-আইয়ারের ৪৩ রানের জুটি ভাঙে। এবাদতের বলে লেগ সাইডে পুল করতে গিয়ে বল উপরে তুলে দেন আইয়ার। উইকেটের পেছন থেকে ক্যাচ লুফে নেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দিপক চাহার, কুলদিপ সেন, মোহাম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live