শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ২য় টেস্টের ২য় দিনের খেলা
বিনা উইকেটে ১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইয়াশভি জয়সাওয়াল। আগের ম্যাচের এই সেঞ্চুরিয়ান সাজঘরে ফিরেছেন ১৭ বলে ১২ রান করে। দিনের শুরুতেই এই তরুণ ওপেনারকে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন মুশফিক হাসান।
এরপর চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়েন অভিমন্যু। দেখে-শুনে খেলতে থাকা পূজারা হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন। অভিজ্ঞ এই ব্যাটারকে ৫২ রানে সাজঘরে ফেরান মুমিনুল হক।
আগের ম্যাচের মতোই এই ইনিংসেও ব্যর্থ হয়েছেন ইয়াশ ধুল। এই মিডল অর্ডার ব্যাটার করেছেন ১৭ রান। এদিন ব্যর্থ ছিলেন আরেক মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খানও। সুমন খানের বলে সিলভার ডাক খেয়েছেন তিনি।
এরপর শিখর ভরতের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। এই ব্যাটারকে সঙ্গে নিয়ে আরও একবার দলকে টেনে তুলেন অধিনায়ক। এই দুইজনের ১৫১ রানের জুটিতে সঠিক পথেই হাঁটে ভারত। তবে ৭৭ রান করা ভরতকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন সুমন খান।
শেষ পর্যন্ত দ্বিতীয় দিনশেষে ৫ উইকেট হারিয়ে ৩২৪ রান তোলেছে ভারত। অভিমন্যু ২৩১ বল খেলে অপরাজিত আছেন ১৪৪ রান করে। ৪ রান নিয়ে তার সঙ্গে উইকেটে আছেন জয়ন্ত যাদব।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল- ২৫২/১০ (৮০.৫ ওভার) (সাদমান ৪, জাকির ৪৬, জয় ১২, মুমিনুল ১৫, মিঠুন ৪, দিপু ৮০, জাকের ৬২, আশিকুজ্জামান ২১; মুকেশ ৬/৪০)।
ভারত ‘এ’ দল- ৩২৪/৫ (৯০ ওভার) (অভিমন্যু ১৪১*, যাদব ৪*; সুমন ২/৬৭)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ