অশ্বিনের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে পাল্টা জবাব দিচ্ছে ভারত
অশ্বিনের হাফ সেঞ্চুরি, ব্রেক থ্রু'র চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ-
দেখেশুনে খেলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে এটি তার ১৩তম হাফ সেঞ্চুরি।
ভারতকে কাঙ্খিত লক্ষ্য এনে দিলেন অশ্বিন-
প্রথম দিন শেষে চেতেশ্বর পূজারা বলেছিলেন, এই ম্যাচের প্রথম ইনিংসে অন্তত ৩৫০ রান করতে চান তারা। দিনের শুরুতে শ্রেয়াস আইয়ার ফিরে গেলেও কাঙ্খিত লক্ষ্যে ঠিকই পৌঁছে যায় ভারত।
দারুণ এক ইনিংসে দলের রান ৩৪৮ এ নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ৪০ রানে ব্যাটিংয়ে আছেন তিনি। তার সঙ্গী কুলদিপ আছেন ২১ রানে। উইকেটের জন্য হন্য হয়ে চেষ্টা করলেও সুফল পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা।
আইয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করলেন এবাদত-
আগের দিনের মতো এ দিনের শুরুতেও দেখেশুনে খেলতে শুরু করেন শ্রেয়াস আইয়ার। যদিও দুর্ভাগ্য তার! সেঞ্চুরির আগেই তাকে ফিরিয়েছেন এবাদত হোসেন। আগের দিন শ্রেয়াসের ক্যাচ মিস করা এবাদত এ দিন সরাসরি বোল্ড করেছেন তাকে।
দলে ১৯২ বলে দশটি চারে ৮৬ রান করেই থামতে হয়েছে ভারতের এই ব্যাটারকে। শ্রেয়াস ফেরার পর কুলদিপ যাদবকে নিয়ে ভারতের রান বাড়াচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারত (প্রথম ইনিংস)- ৩৬২/৭ (১২৩.২ ওভার) (অশ্বিন ৫১*, কুলদিপ ২৪*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ