শেষ হলো কাতার বিশ্বকাপ, দল গুলোর র্যাংকিং প্রকাশ করলো ফিফা, দেখেনিন আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থান
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা। যদিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিল ৩টি ম্যাচ জিতেছে। ক্যামেরুনের সঙ্গে একটি হার এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে তারা।
আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ট্রফি ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পরেও ফিফা র্যাংকিংয়ে এক নম্বর দল হতে পারেনি। আর্জেন্টিনা শীর্ষস্থানে আসতে পারতো যদি তারা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারাতে পারতো নির্ধারিত সময়ের ভেতর কিন্তু মেসিরা সেটি করতে ব্যর্থ হয়।
আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই দলই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে বেলজিয়াম দুই ধাপ পিছিয়ে ৪ নম্বর স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। শীর্ষ দশে সবচেয়ে বড় লাফটি দিয়েছে ক্রোয়েশিয়া। তারা ১০ম স্থান থেকে ৭ম স্থানে উঠে এসেছে।
অন্যদিকে বিশ্বকাপে অংশ না নিয়েও ৮ম স্থানে অবস্থান করছে ইতালি। বিশ্বকাপের দুই হট ফেবারিট পর্তুগাল ৯ম ও স্পেন ১০ম স্থানে রয়েছে। এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দল ছিল মরক্কো। তারা তাদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ র্যাংকিংয়ে পৌঁছেছে। ১১ নম্বরে অবস্থান করছে আফ্রিকান লায়ন্সরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা