ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
পেসার এবাদত হোসেনের পরিবর্তে ঢাকা টেস্টের দলে নেয়া হয়েছে তাসকিন আহমেদকে এবং ইয়াসির আলী রাব্বির পরিবর্তে দলে নেয়া হয়েছে মুমিনুল হককে।
প্রথম টেস্টে রাব্বিকে ব্যাট করানো হয়েছিলো তিন নম্বরে। কিন্তু যারপরনাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। প্রথম ইনিংসে করেছিলেন ৪ রান, পরের ইনিংসে করেন ৫ রান। এ কারণেই মূলত তিন নম্বরে এখনও পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটার মুমিনুল হককে দলে ফিরিয়ে আনা হয়েছে।
অন্যদিকে এবাদত হোসেন চট্টগ্রামে প্রথম ইনিংসে ৭০ ওভার বল করে ১ উইকেট নিতে পারলেও দ্বিতীয় ইনিংসে বোলিংই করতে পারেননি।
ভারতীয় দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলে ৮ (৫+৩) উইকেট নেয়া কুলদিপ যাদব খেলছেন না এই ম্যাচে। তার জায়গায় খেলবেন জয়দেব উনাদকাট।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩.৫ ওভারে বিনা উইকেটে ৯ রান। ব্যাটিংয়ে আছেন ৪ রানে নাজমুল হোসেন শান্ত ও ৫ রানে জাকির হোসেন।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম তাসকিন আহমেদ, খালেদ আহমেদ।
ভারতীয় একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live