বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি শট খেলেছে: উমেশ যাদব
উইকেটে পেস বোলারদের জন্য কিছুই নেই। অফস্পিনার অশ্বিনকেও নতুন বলে বল করতে দেখা গেছে। বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বলে ফেলেছেন, ‘উইকেটে পেসারদের জন্য কিছুই নেই। ফ্ল্যাট। তবে স্পিনারদের বল মাঝেমধ্যে ঘুরছে।’
ভারতীয় পেসার উমেশ যাদবও অনেকটাই তাই মনে করেন। ৪ উইকেট পাওয়া উমেশ উইকেট সম্পর্কে বলেন, ‘এটা ফিফটি ফিফটি উইকেট (বোলারদের জন্য)। পেসারদের জন্য যেমন, স্পিনারদের জন্যও তেমন। কিছু বলে বাড়তি কিছু হচ্ছে। আবার কোনোটায় কিছুই হচ্ছে না। কোনো কোনো বল সুইং করছে। আবার কোনো কোনো ডেলিভারিতে কিছুই হচ্ছে না।’
উমেশ মনে করেন, বাংলাদেশের ব্যাটাররা বেশি শট খেলতে গিয়েই নিজেদের বিপদ ডেকে এনেছেন। তার কথা, ‘উইকেটে কোনো পেস নেই। অশ্বিনকেও নতুন বলে বল করতে হয়েছে। শুরুর দিকে অশ্বিনের কিছু বল টার্ন করেছে। আবার পুরোন হওয়ার পর বল নরম হয়ে যাওয়ায় তেমন কিছু হয়নি।’
বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে বলতে গিয়ে উমেশ যাদবের মূল্যায়ন, ‘বাংলাদেশের ব্যাটাররা শুরুটা ভালো করেছিল। এ উইকেটে ধৈর্য ধরে ব্যাট করতে হবে। কিন্তু আমার মনে হয় তারা অনেক বেশী শটস খেলতে গেছে। তারা ইতিবাচক ক্রিকেট খেলতে চেয়েছি, এটাই তাদের স্টাইল। আমরা শুধু জায়গামতো বল করে গেছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!