এক নজরে দেখেনিন ডমিঙ্গোর অধীনে কেমন ছিল বাংলাদেশের পারফরম্যান্স
প্রায় সাড়ে ৩ বছরের যাত্রায় বাংলাদেশের ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে মিশে ছিলেন ডমিঙ্গো। নানা সময়ে অনেক সমালোচনা আর বিতর্ক হয়েছে, এমনকি বিদায়টাও শোভনীয় নয়। তবে তার অধীনে গুরুত্বপূর্ণ একটা সময় পার করেছে বাংলাদেশের ক্রিকেট।
ডমিঙ্গোর অধীনে টাইগাররা সর্বশেষ টেস্ট খেলে ভারতের বিপক্ষে, মিরপুরে। তার কোচিংয়ে মোট ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে জিতেছে ৩টি, ড্র করেছে মাত্র ২টি, হেরেছে বাকি ১৬টি ম্যাচ। তবে ভালো করেছে ওয়ানডেতে। ভারত সিরিজ পর্যন্ত ডমিঙ্গোর অধীনে ৩০ ওয়ানডে খেলা টাইগাররা ২১টি ম্যাচেই জয়লাভ করেছে, মাত্র ৯টি ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
টেস্টের মতোই নাজুক দশা ছিল টি-টোয়েন্টিতে। ডমিঙ্গো থাকাকালে টাইগাররা খেলেছে ৪৩টি টি-টোয়েন্টি, যার মধ্যে জয় ১৭ ম্যাচে, অর্থাৎ মোট ম্যাচের ৪০ শতাংশও নয়। এছাড়া হারতে হয়েছে ২৫টি ম্যাচ, একটি ম্যাচে ফলাফল আসেনি। অবশ্য পদত্যাগের আগেই টি-টোয়েন্টির দায়িত্ব হারান ডমিঙ্গো। গত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ততম ফরম্যাটে তার জায়গা নেন ভারতের শ্রীধরন শ্রীরাম।
শ্রীরামই ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্বে থাকতে পারেন। বাকি দুই ফরম্যাটে নতুন কেউ আসবেন, নাকি শ্রীরামকে দায়িত্ব দেওয়া হবে তা আলোচনাসাপেক্ষ। আপাতত সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বেশ কয়েকজনের নাম ঘুরপাক খাচ্ছে।
বিসিবি অবশ্য নতুন কোচ খোঁজার জন্য লম্বা সময় হাতে পাচ্ছে। টাইগারদের পরবর্তী সিরিজ মার্চে, ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে। তার আগে ২ মাস প্রধান কোচের কোনো প্রয়োজন নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!