৮৫ বছর পর এমন লজ্জা পেল লিভারপুল
ঘটনাবহুল ম্যাচের শুরুতেই আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। ১৯তম মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন লিভারপুলের ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। এরপর ৪২তম মিনিটে ইউয়ানে উইসা গোল করলেন। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
তাদের ভাগ্য ভালো যে প্রথমার্ধে ব্যবধানটা ৪-০ হয়নি। এ জন্য ভিএআরকে ধন্যবাদ দিতে পারে লিভারপুল। কারণ, রেফারি গোলের বাঁশি বাজানোর পরও ভিএআরের কল্যাণে দুটি গোল বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধ শুরুর ৫ মিনিট পর, খেলার ৫০তম মিনিটে আলেক্স ওক্সলাডে চেম্বারলিন একটি গোল পরিশোধ করেন। কিন্তু ম্যাচের ৮৪তম মিনিটে আরও একটি গোল হজম করতে হয় লিভারপুলকে। ব্রায়ান এমবেউমো গোল করে ব্রেন্টফোর্ডের জয় নিশ্চিত করেন।
ব্রেন্টফোর্ডের এই মৌসুমে জায়ান্ট বধ এই প্রথম নয়। এর আগে আগস্টে লিগের প্রায় শুরুর দিকে ম্যানইউকে ৪-০ গোলে এবং এরপর এক ম্যাচে ম্যানসিটিকেও ২-১ গোলে হারিয়েছিলো। এবার লিভারপুলকে হারালো ৩-১ গোলের ব্যবথানে।
টানা চার ম্যাচ জয়ের হেরে গেলো লিভারপুল। হারলেও ৬ষ্ঠ স্থানেই রয়েছে লিভারপুল। তবে টটেনহ্যামের ওপরে ওঠার যে সুযোগ ছিল সেটা হারিয়েছে। ১৭ ম্যাচে লিভারপুলের অর্জন ২৮ পয়েন্ট। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে টটেনহ্যাম। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানইউ। ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রেন্টফোর্ড।
ব্রেন্টফোর্ড মাঠে নেমেছিলো তাদের টপ স্কোরার ইভান টনিকে ছাড়াই। ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। তবে, সেরা স্কোরার ছাড়াও সঠিক গেম প্ল্যান এবং তার বাস্তবায়নের ফলেই দারুণ একটি জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রেন্টফোর্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!