যদি আমার নয়টা আঙ্গুল থাকে, তাহলেও আমি নয়টা আঙ্গুল নিয়েই খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব : সোহান
ভারতের বিপক্ষে সিরিজ শেষে সোহান জানিয়েছিলেন ব্যাথার কারণে ঠিকমতো উইকেট কিপিং করতে পারছেন না তিনি। তাই গতকাল বিপিএল এর প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে সোহানের কাছে জানতে চাওয়া হয়, ব্যথার কারণেই কি তিনি গত কয়েকমাস ধরে কিপিংয়ে পুরোপুরি ছন্দে নেই?
জবাবে সোহান বলেন, “যে আঙ্গুলটায় অস্ত্রোপচার হয়েছে, এটা নিয়ে একটু ভুগছিলাম। ম্যাচের ওপরও প্রভাব ফেলছিল। আমার কাছে মনে হয়, এটা যেহেতু খেলারই অংশ তাই খুব বেশি কিছু চিন্তা করতে চাই না। কোনো অযুহাত বা কথা বলা নয়…আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা নিয়ে আর কথা বলবো না। যে অবস্থায় আছে, মেনে নিতে হবে। যদি আমার নয়টা আঙ্গুল থাকে, তাহলে নয়টা নিয়েই খেলার চেষ্টা করবো।”
নিজের ব্যাটিং নিয়ে সোহান বলেন, “হয়তো খারাপ সময় যেতে পারে (কিপিংয়ে)। যেটা বললাম, একটু ভুগছিলাম। খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না কিপিংয়ে। ওটা থেকে বের হওয়ার চেষ্টা করেছি। আর ব্যাটিংয়ে আমি বলতে পারি, যদি টি-টোয়েন্টি হিসেব করে, আমি যে পজিশনে ব্যাট করি,
“এই জায়গায় রান করার থেকে স্ট্রাইক রোটেট করা বা স্ট্রাইকরেট বাড়ানোটাই গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে জিনিসটা এরকম হয় যে, কোনোদিন ১০ বলে ২০ রান করলাম। পরেরদিন রান না করলে কথাটা এরকম আসে, রান করি নাই। এটা টপ অর্ডারের কাজ আর মিডল অর্ডারেরটা পুরোপুরি আলাদা।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল