ওপেনিংয়েই নেমে আনেক ভালো করেছে মিরাজ তার প্রোশংসায় বিজয়
৭ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের সাথে প্রথম খেলায় আগে ব্যাট করা বরিশালের হয়ে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ রানে রান আউট হয়ে যান মিরাজ। তবে ১০ জানুয়ারী শেরে বাংলায় রংপুর রাইডার্সের সাথে নিজেদের দ্বিতীয় খেলায় মিরাজ চারে নেমে ২৯ বলে ৪৩ রানের এক আক্রমণাত্মতক ইনিংস খেলে দল জেতাতে কার্যকর অবদান রাখেন।
বলে রাখা ভালো, সে ম্যাচে লঙ্কান ওপেনার চতুরঙ্গ সিলভা আউট হয়েছিলেন মাত্র ১ রানে। আজ মিরাজ প্রমোশন পেয়ে ওপেনার হিসেবে খেলতে নেমে খুব বড় ইনিংস উপহার দিতে না পারলেও মাত্র ১২ বলে দুইশ স্ট্রাইকরেটে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ২৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন।
চট্টগ্রামের ব্যাটিং সহায় উইকেটে মিরাজকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত আগের না, আজ খেলার দিন সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে মিরাজের ওপেনিং পার্টনার এনামুল হক বিজয় জানালেন এ তথ্য।
বিজয়ের কথা, ‘না, এটা আসলে ওরকম কোনো প্ল্যান না। আসলে আজ সকালেই ঠিক হয়েছে যে মিরাজই ওপেন করবে। আর মিরাজ তো ওপেন করেই অনেক সময়। তো একটা ভালো প্ল্যান ছিল বলে মনে করি।’
মিরাজকে বুদ্ধিমান ক্রিকেটার আখ্যা দিয়ে বিজয় বলেন, ‘আসলে আমি তো সবসময় ওপেন করতে পছন্দ করি, আর মিরাজ অনেক বুদ্ধিমান একটা ছেলে। ও সবসময় নিজের বুদ্ধিমত্তাকে মাঠে কাজে লাগাতে চেষ্টা করে। যখনই সুযোগ পায়, ভালো করার চেষ্টা করে।’
‘সে উন্নতি করছে। আমার আশা সে আরও করবে দিনকে দিন। যদি সুযোগ আসে ওপেনিংয়ের, যদি সে ভালো করে, সেটা তো দেশের জন্য ভালো! আমরা যেই ওপেনিং করি, আমাদের লক্ষ্য থাকবে দেশকে জেতানোর’-যোগ করেন বিজয়।
ওপেনার হিসেবে মিরাজকে কী পরামর্শ দেবেন? বিজয় নিজেকে এখনও পরামর্শ দেয়ার মতো কেউ ভাবেন না। তার ভাষায়, ‘আমি পরামর্শ দেওয়ার কেউ না। সেটা তামিম ভাই বা সাকিব ভাই বা কোচ বললে বেটার হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live