ব্রেকিং নিউজ: রোহিত-কোহলি বাদ দিয়ে টি-২০ দল ঘোষণা করলো ভারত
চলতি মাসের ২৭ জানুয়ারি থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। এই সিরিজের স্কোয়াডে রোহিত-কোহলি ছাড়াও নেই লোকেশ রাহুল আর অক্ষর প্যাটেল। যার অর্থ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ওপরের সারির তিন ব্যাটারই এবার থাকছেন না কিউই সিরিজে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ দুই সিরিজেই থাকছেন রাহুল ও অক্ষর। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তারা। তবে নিয়মিত অধিনায়ক রোহিত এবং কোহলির টি-টোয়েন্টি দলে না থাকার কারণ পরিষ্কারভাবে জানায়নি টিম ম্যানেজমেন্ট। সম্ভবত দলে বড় ধরনের পরিবর্তন করার পরিকল্পনা বিসিসিআইয়ের।
রোহিতের অবর্তমানে ভারতীয় দলের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। তার অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। তার সহকারী হিসেবে থাকবেন সূর্যকুমার যাদব। এছাড়া সম্প্রতি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭৯ রানের ইনিংস খেলা পৃথ্বি শ টি-টোয়েন্টি দলে ফিরেছেন।
ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাথি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বি শ, মুকেশ কুমার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live