বিপিএল জমজমাট না হওয়ার আসল কারণ জানালেন ওয়াহাব রিয়াজ
অনেকের দাবি, আগের সেই জৌলুশ নেই বিপিএলে। এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওয়াহাব রিয়াজের কাছে।
জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় গত দুই বছর কোভিড-১৯ পুরো পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করেছে। আমার মনে হয় বিপিএলের প্রতিদ্বন্দ্বীতা দারুণ, কারণ এখানে ক্রিকেট সহজ নয়। ব্যাটার বা বোলার হিসেবে আসলে কন্ডিশনে জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। স্পিনাররা ভালো কাজ করছে, পেসার হিসেবে আপনাকে খুব নিখুঁত হতে হবে পারফর্ম করার জন্য। ’
‘বিপিএল কিছুই হারায়নি। এটা কেবল দুই বছর সব ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করে দিয়েছে। যত বেশি ক্রিকেট হবে, ততই অবস্থা ভালো হবে। ’
এবারের বিপিএলে বড় বিতর্কের নাম এডিআরএস। শনিবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলি অনিকের আউট নিয়ে সমালোচনা তৈরি হয়। এমন ডিআরএস কি আর কোথাও দেখেছেন? এমন প্রশ্নে ওয়াহাব বলছেন, এডিআরএস না থাকাই ভালো।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে এডিআরএস সমস্যা তৈরি করছে। আমাদের সঙ্গেও এক ম্যাচে এমন হয়েছিল। যদি আমার পছন্দের কথা বলেন, এডিআরএস না রেখে আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে দেবো। এটা আসলে ব্যাটার ও বোলার দুজনের ক্ষেত্রেই সংশয় তৈরি করে। আম্পায়ারদেরই বিচার করতে ও সেরাটা বেছে নিতে দেওয়া দরকার। ’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live