মুখোমুখি মেসি-রোনালদো, খেলা দেখতে ২ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্য এক টিকিটের
অর্থাৎ এ উপলক্ষে নিলামের মাধ্যমে একটিমাত্র টিকিট ছাড়া হয়েছে পিএসজি এবং সৌদি ক্লাবের এই প্রদর্শনী ম্যাচের জন্য। যে টিকিটটি ২.২ মিলিয়ন পাউন্ডের (১০ মিলিয়ন সৌদি রিয়াল) বিনিময়ে কিনে নিতে চান এক সৌদি ব্যবসায়ী। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ২৯ কোটি টাকা।
১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ম্যাচ ঘিরে এরই মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। প্রায় ২০ লাখ মানুষ এরইমধ্যে টিকিটের জন্যে আবেদন করেছেন। এরমধ্যেই প্রকাশ্যে এল এই চাঞ্চল্যকর খবর। সৌদি আরবের ওই ব্যবসায়ী মেসি-রোনালদোর ম্যাচ দেখার জন্য ২৯ কোটি টাকা খরচ করতেও রাজি।
ওই ব্যবসায়ীর নাম মুশরেফ আল ঘামাদ। তিনি সৌদি আরবের অন্যতম সেরা রিয়েল এস্টেট কোম্পানি অ্যাকার ওয়ানের মালিক। মেসি-রোনালদোর ম্যাচের সেই একমাত্র টিকিটটি নিলামে তোলা হয়েছে। যে নিলাম শেষ হবে মঙ্গলবার। নিলামে বিজয়ী ব্যক্তির হাতেই তুলে দেয়া হবে বিরল সেই টিকিটটি।
টিকিট জয়ের পর সবচেয়ে ভাল জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগই নয়, জয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন তিনি। শুধু তাই নয়, সাজঘরে গিয়ে দু’দলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে পারবেন। অর্থাৎ মেসি, রোনালদো, নেইমার-এমবাপের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে।
১৯ জানুয়ালি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের সম্মিলিত দলের বিরুদ্ধে। ৬৮ হাজার ধারণক্ষমতার কিং ফাহাদ স্টেডিয়ামে খেলা দেখার জন্য এর মধ্যেই ২০ লাখ মানুষ টিকিট চেয়ে আবেদন করেছেন।
মেসি-রোনালেদো শেষবার মুখোমুখি হয়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে রোনালদোর জোড়া গোলে জুভেন্টাস ৩-০ ব্যবধানে হারিয়েছিল মেসির বার্সেলোনাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live