শ্রীলঙ্কাকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বেনোনির পার্ক বি ফিল্ডে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের যুবতীরা। যেখানে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে দিলারা আক্তার, আফিয়া প্রত্যাশারা। আগে ব্যাটিং করে লঙ্কান মেয়েদের সামনে ১৬৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে টাইগ্রেসরা।
বাংলাদেশের খুদে টাইগ্রেসদের ব্যাটিং সামর্থ্যের অনেকটাই দেখা গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। তবে সেই ম্যাচে টাইগ্রেস ওপেনার আফিয়া প্রত্যাশা দারুণ শুরু পেলেও সেটি ধরে রাখতে পারেননি।
এই ম্যাচে অবশ্য একই ভুল করেননি এই ব্যাটসম্যান। আরেক ওপেনার মিস্টি সাহাকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন আফিয়া। যেখানে এই ব্যাটসম্যানের একারই ছিল ৫৩ রান। আফিয়া ৫টি চার ও ৩টি ছয়ে এই ইনিংসটি সাজিয়েছিলেন।
আফিয়ার বিদায়ের পর আউট হয়ে যান মিস্টিও। তিনি ১৪ রান করেন ২৪ বলে। টাইগ্রেসদের পক্ষে কেবল তিনিই ধীরলয়ে ব্যাটিং করেন এবং একশর কম স্ট্রাইক রেটে রান তোলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে দারুণ খেলা দিলারা আক্তার এবং স্বর্ণা এই ম্যাচেও ঝড়ো ইনিংস খেলেন। এই দুইজন তৃতীয় উইকেট জুটিতে তোলেন অবিচ্ছিন্ন ৮৬ রান।
যার মধ্যে স্বর্ণা ২৮ বলে ৩টি চার ও ২টি ছয়ে বরাবর ফিফটি ছুঁয়ে অপরাজিত থাকেন। অপর প্রান্তে দিলারার ব্যাট থেকেক আসে ৩৬ রান।
লঙ্কানদের বিপক্ষে আজ জিতলেই 'এ' গ্রুপ থেকে সুপার সিক্স অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগ্রেসদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live