চোটের কারনে মাঠ ছাড়তে হলো রংপুররে উইকেটকিপার-ব্যাটসম্যানকে
কিন্তু রংপুরের কোচ সোহেল ইসলাম তাঁকে ব্যাট ধরতে দিচ্ছিলেন না। রাগ, হতাশা আর অসহায়ত্বের কারণে তখন নুরুলকে ব্যাট ছুঁড়ে মারতে দেখা যায়। কিছুক্ষণ পর দলের অনুশীলনের মাঝখানেই হোটেল ফিরে যান। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে নুরুলকে ছাড়াই খেলতে নেমেছে রংপুর। দলটির অধিনায়কত্ব করছেন অভিজ্ঞ শোয়েব মালিক।
ভারতের বিপক্ষে সিরিজেও আঙুলের চোট নিয়েই খেলেছেন নুরুল হাসানরংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম অবশ্য জানিয়েছেন, নুরুলের চোট গুরুতর নয়। দলের আরেকটি সূত্র থেকে জানা গেছে, নুরুলের চোট থেকে সুস্থ হতে প্রায় এক সপ্তাহ লাগবে। চোটের সঙ্গে নুরুলের এই লড়াই গত বছরের জিম্বাবুয়ে সফর থেকেই। আঙুলের চোটের কারণে সেই সফর থেকে দেশে ফিরে আসতে হয় নুরুলকে। চোটের কারণে তাঁকে ছাড়াই বাংলাদেশ দল এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলেছে। ওই সময় সিঙ্গাপুর গিয়ে আঙুলের অস্ত্রোপচার করিয়েছেন নুরুল।
কিন্তু অস্ত্রোপচারের পরও নুরুলের চোট সারেনি। গত বছর নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে ব্যথা নিয়েই খেলেছেন। ঘরের মাঠে ভারত সিরিজেও ব্যথার সঙ্গে লড়াই করেছেন। ব্যথানাশক ওষুধ নিয়ে খেলতে হয়েছে তাঁকে। ভারত সিরিজ শেষ হতে না হতেই বিপিএলের প্রস্তুতি শুরু হয়।
আমার চোট যে অবস্থায় আছে, সেই অবস্থা মেনে নিয়েই খেলার চেষ্টা করব। যদি ৯টা আঙুল থাকে, ৯টি আঙুল নিয়েই খেলার চেষ্টা করবনুরুল হাসানবিপিএল খেলার জন্যই ভারত সিরিজ শেষে ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন নুরুল। রংপুরের প্রথম ম্যাচের পর আঙুলের চোটের ব্যাপারে প্রশ্ন করা হলে হতাশাটা উগরে দেন এভাবে, ‘এসব খেলারই অংশ, এটা নিয়ে বেশি চিন্তা করতে চাই না। এটাকে অজুহাত দেওয়া... আমি আসলে সিদ্ধান্ত নিয়ে কথা বলব না। আমার চোট যে অবস্থায় আছে, সেই অবস্থা মেনে নিয়েই খেলার চেষ্টা করব। যদি ৯টা আঙুল থাকে, ৯টি আঙুল নিয়েই খেলার চেষ্টা করব।’
আঙুলের চোটের সঙ্গে লড়াই করে খেলেই যাচ্ছিলেন তিনি। কিন্তু সঙ্গে শরীরের এক পাশের পেশির টান যোগ হওয়ায় আর পেরে উঠছেন না জাতীয় দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!