বিদায় নিলেন হাশিম আমলা
৩৯ বছর বয়সী আমলা গত মৌসুমে সারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ে অবদান রাখেন। শিরোপা ধরে রাখার অভিযানে ইংলিশ কাউন্টি দলটিতে যোগ না দেওয়ার কথা ক্লাবকে নিশ্চিত করে দিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকল তার শেষ ম্যাচ।
সারের ক্লাব ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘আমলার অবসরে এ ক্লাবের সবারই খারাপ লাগছে। তবে দুর্দান্ত ক্যারিয়ারের জন্য ওকে আমরা সাধুবাদ জানাই। ক্রিকেটের গ্রেটদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।’
দক্ষিণ আফ্রিকার হয়ে দুই দশকের পেশাদার ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে আমলার রান ৩৪ হাজার ১০৪। দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৪ টেস্টে তার রান ৯ হাজার ২৮২। জ্যাক ক্যালিসের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। সাদা পোশাকে তার সেঞ্চুরি ২৮টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৩১১। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮১ ওয়ানডেতে ২৭ সেঞ্চুরিতে তার রান ৮ হাজার ১১৩ এবং ৪৪ টি-টোয়েন্টিতে রান ১ হাজার ২৭৭।
অবসরে যাওয়ার পর আমলার চোখ কোচিংয়ে। দক্ষিণ আফ্রিকায় চলমান এসএটোয়েন্টিতে এমআই কেপ টাউনের ব্যাটিং কোচ তিনি। জোর গুঞ্জন, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হওয়ার দৌড়েও নাকি তিনি আছেন ভালোভাবেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live