ভারতের বিপক্ষে জেতা ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন অধিনায়ক টম ল্যাথাম
আর এবার বছরের শুরুতেই দুই দল নিজেদের মধ্যে সিরিজ খেলক শুরু করে দিলো, ভারতে নিউজিল্যান্ড দল তিনটি করে ওডিআই ও টি টোয়েন্টি খেলতে চলেছে, আজকের ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন, দলের ওপেনিং জুটি রোহিত ও গিল দুরন্ত শুরু করেন তবে আবার ভালো শুরুটাকে এগিয়ে নিয়ে যেতে ব্যার্থ হলেন রোহিত শর্মা, ৩৮ বলে ৩৪ বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা, ইনফর্ম বিরাট কোহলি ১০ বলে মাত্র ৮ রান বানিয়ে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
অন্যদিকে ক্যারিয়ারে তৃতীয় শতরানের সাথে ওডিআই ক্রিকেটে পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বি শতরান বানিয়ে ফেললেন গিল, ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেললেন গিল, তার ইনিংস জুড়ে ছিল ১৯ চার ও ৯ ছক্কা। ভারতীয় দল ৫০ ওভারে ৩৪৯ রানের পাহারসমান রান করে। জবাবে ব্যাটিং করতে এসে ১১০ রানের মধ্যেই অর্ধেক দল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়।
পাওয়ার প্লেতে সিরাজকে খেলতে আবার ব্যার্থ হন দলের ওপেনার ডেভড কনওয়ে, ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান কনওয়ে, এরপর ফিল এলেন, হেনরি নিকোলস ও ডারেল মিচেল চটজলদি প্যাভিলিয়নে ফিরে যান, ছোট পার্টনারশিপ গড়ে তোলার পর অধিনায়ক ল্যাথাম ও ফিলিপস আউট হয়ে যান, দলের হয়ে সেরা ব্যাটিং করেন মাইকেল ব্রেসওয়েল, ১৪০ রানের দুরন্ত নক খেলেন তিনি।ভারতীয় দলের হয়ে ৪ টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ, ২ টি উইকেট নেন শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদব, ২ টি উইকেট নেন মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া।ভারতীয় দল রানে নিউজিল্যান্ডকে ১২ রানে পরাজিত করে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে, ম্যাচের সেরা শুভমান গিল।
ম্যাচ শেষে বিবৃতি দিতে এসে ল্যাথাম ব্রেসওয়েলের প্রশংসা করে বললেন, “এটি একটি অসাধারণ ইনিংস ছিল (ব্রেসওয়েল থেকে)। ১৩১/৬ থেকে, এসে এমন একটি ইনিংস খেলা সত্যি অভাবনীয়। তার জন্যই আমরা জেতার অনেক কাছাকাছি আসতে পেরেছিলাম, এটা হিতাশজনক যে আমরা প্রয়োজনীয় রান করতে ব্যর্থ হয়েছি, এরকম ক্লোজ ম্যাচ জিততে পারা একটি অসাধারণ বিষয়।” ভারতীয় বোলারদের প্রশংসা করে বলেছেন, “ভারতীয় বোলাররা আলোর নিচে বেশ উপযুক্ত বোলিং করেছে ও ভালো কাটার বোলিং করেছে।“
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!