মেসিকে চরম অপমান করলেন চিরিনগুইতো
কদিন আগেও মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন গাত্তি। বলেছিলেন, মেসি নয়, বিশ্বকাপে তাঁর কাছে এমবাপ্পেই সেরা। সম্প্রতি আবারও মেসিকে নিয়ে করা আরেকটি মন্তব্য আর্জেন্টাইন ফুটবল–ভক্তদের মেজাজ বিগড়ে দিতে পারে।
শুধু মেসিই নয়, এমিলিয়ানো মার্তিনেজকে নিয়েও কথা বলেছেন সাবেক এই গোলরক্ষক। গাত্তি বলেছেন, ‘আক্রমণে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন আনহেল দি মারিয়া। সে দুর্দান্ত খেলেছে এবং সে মেসির জন্য খেলেছে। আমার কাছে মেসি মোটেই অপরিহার্য ছিল না।’
১৯৬০ ও ’৭০-এর দশকে গাত্তি ছিলেন আর্জেন্টাইন ঘরোয়া ফুটবলের নিয়মিত মুখ। লোকে তাঁকে ডাকত ‘এল লোকো’ বা পাগল নামে। ক্যারিয়ারে রিভার প্লেট ও বোকা জুনিয়র্স—দুই ক্লাবের হয়েই খেলেছিলেন ৭৮ বছর বয়সী এই গোলরক্ষক। সাবেক এই গোলরক্ষক আর্জেন্টিনা দলের বর্তমান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়েও কথা বলেছেন।
প্রশংসার পাশাপাশি গাত্তি বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, ‘সে বিপজ্জনক কিছু বল আটকেছে, সে পেনাল্টিতেও জিতেছে। সে ছিল সবচেয়ে বড় ফল নির্ধারণী খেলোয়াড়।’ এরপর সমালোচনা জুড়ে দিয়ে গাত্তি বলেছেন, ফাইনালে ম্যাচ চলাকালে মার্তিনেজ কোনো বল ধরতে পারেননি।
এর আগে বিশ্বকাপ শেষে স্পেনের টিভি অনুষ্ঠান ‘এল চিরিনগুইতো’য় গাত্তি বলেছিলেন, ‘এটা সত্য যে মেসি ভালো খেলেছে। তবে আমার কাছে এমবাপ্পেই বিশ্বসেরা। তার ভবিষ্যৎও সবচেয়ে ভালো। তবে লোকে বলতে পারে, আমি আর্জেন্টিনাবিরোধী। কারণ, নিজে যা দেখি এবং বুঝি, সেই সত্যই বলি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!